odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 8th September 2026, ৮th September ২০২৬
২৭ মে সীমিত পরিসরে চালু থাকবে শুধু পাসপোর্ট ডেলিভারি সেবা

ঈদুল আজহা উপলক্ষে ২৭ মে থেকে বন্ধ থাকবে সব ভারতীয় ভিসা সেন্টার

odhikarpatra | প্রকাশিত: ২৪ May ২০২৬ ২১:১৭

odhikarpatra
প্রকাশিত: ২৪ May ২০২৬ ২১:১৭

প্রকাশ: ২৪ মে ২০২৬ অধিকারপত্র ডটকম 

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৭ মে বুধবার ও ২৮ মে বৃহস্পতিবার দেশের সব ভিসা আবেদন কেন্দ্র বন্ধ থাকবে। তবে ২৭ মে বুধবার সীমিত পরিসরে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি সেবা চালু থাকবে।

ঈদের সরকারি ছুটি শেষে আগামী ৩১ মে রবিবার থেকে পুনরায় নিয়মিত ভিসা কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্টদের ছুটির আগেই ভিসা ও পাসপোর্ট সংক্রান্ত প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া যেকোনো নতুন তথ্য বা আপডেট জানতে ভিসা আবেদন কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত পর্যবেক্ষণের অনুরোধ জানানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: