odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 25th May 2026, ২৫th May ২০২৬
অর্থনীতি ও উন্নয়ন সহযোগিতা নিয়ে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের আলোচনা

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

odhikarpatra | প্রকাশিত: ২৫ May ২০২৬ ১৮:১১

odhikarpatra
প্রকাশিত: ২৫ May ২০২৬ ১৮:১১

প্রকাশ: ২৫ মে ২০২৬,অধিকারপত্র ডটকম 

বিশেষ  প্রতিবেদক::

তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দা। সোমবার সকালে রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়-এ এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মাসাতো কান্দার নেতৃত্বে এডিবির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে বাংলাদেশ ও এডিবির চলমান উন্নয়ন সহযোগিতা, অর্থনৈতিক অংশীদারিত্ব এবং ভবিষ্যৎ বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক সংস্কার, টেকসই প্রবৃদ্ধি এবং উন্নয়ন প্রকল্পে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো বৈঠকে গুরুত্ব পেয়েছে।

বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দীর্ঘদিন ধরে অংশীদার হিসেবে কাজ করছে এডিবি। সড়ক, জ্বালানি, শিক্ষা, পানি ব্যবস্থাপনা ও নগর উন্নয়নসহ বিভিন্ন খাতে সংস্থাটির অর্থায়ন ও কারিগরি সহায়তা রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: