odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 13th July 2026, ১৩th July ২০২৬
বনানী সামরিক কবরস্থানে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ

বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

odhikarpatra | প্রকাশিত: ২৮ May ২০২৬ ১৯:৪৬

odhikarpatra
প্রকাশিত: ২৮ May ২০২৬ ১৯:৪৬

প্রকাশিত: ২৮ মে ২০২৬, ১২:১০ পিএম

অধিকার পত্র ডেস্ক:

তারেক রহমান বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন। বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে তিনি তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান-কে সঙ্গে নিয়ে বনানী সামরিক কবরস্থান-এ যান।

প্রথমে প্রধানমন্ত্রী তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুর, নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

এরপর প্রধানমন্ত্রী ও জুবাইদা রহমান বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর প্রাঙ্গণে যান। সেখানে স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

এ সময় সালাহউদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেন এবং মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বর্ডার গার্ড বাংলাদেশ (তৎকালীন বিডিআর) সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। মোট নিহতের সংখ্যা ছিল ৭৪ জন। নিহত সেনা কর্মকর্তাদের অধিকাংশকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: