odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 13th June 2026, ১৩th June ২০২৬
ব্যাংকক থেকে মুম্বাইয়ে আসার পর সন্দেহজনক আচরণের কারণে আটক; লাগেজে মিলেছে ১১ কেজির বেশি উচ্চমানের হাইড্রোপনিক গাঁজা

বিমানবন্দরে সাড়ে ১৪ কোটি টাকার গাঁজাসহ সাবেক সৌন্দর্য প্রতিযোগী গ্রেপ্তার

odhikarpatra | প্রকাশিত: ১২ June ২০২৬ ২৩:৪৯

odhikarpatra
প্রকাশিত: ১২ June ২০২৬ ২৩:৪৯

অধিকারপত্র ডটকম 

প্রকাশ: ১২ জুন ২০২৬

আন্তর্জাতিক প্রতিনিধি

ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ মাদকসহ এক নারীকে গ্রেপ্তার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গ্রেপ্তার হওয়া হর্ষা সানি (২৮) ২০২৫ সালের ‘মিসেস কেরালা’ প্রতিযোগিতার একজন সাবেক প্রতিযোগী বলে জানা গেছে।

কাস্টমস সূত্রে জানা যায়, গত ১০ ও ১১ জুন মধ্যরাতে ব্যাংকক থেকে একটি ফ্লাইটে মুম্বাইয়ে পৌঁছান হর্ষা সানি। বিমানবন্দরে নিয়মিত নজরদারির সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (এআইইউ) ও কাস্টমস কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য থামান।

পরে তার সঙ্গে থাকা ট্রলি ব্যাগ তল্লাশি করে ভ্যাকুয়াম-সিল করা ১২টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোর ভেতরে থাকা সবুজ রঙের উদ্ভিদজাত পদার্থ পরীক্ষা করে তা উচ্চমানের হাইড্রোপনিক গাঁজা বলে নিশ্চিত হন কর্মকর্তারা।

কর্তৃপক্ষের দাবি, উদ্ধার হওয়া মাদকের মোট ওজন ১১ কেজির বেশি। আন্তর্জাতিক বাজারে এর মূল্য প্রায় ১১ কোটি ৮২ লাখ ভারতীয় রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৪ কোটি টাকার সমান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হর্ষা সানির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে মুম্বাইয়ের একটি আদালতে হাজির করা হলে আদালত বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

তদন্ত কর্মকর্তারা বলছেন, উদ্ধার হওয়া মাদকের চালানটি কার কাছে পৌঁছানোর উদ্দেশ্যে আনা হয়েছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিমানবন্দরে সাড়ে ১৪ কোটি টাকার গাঁজাসহ সাবেক সৌন্দর্য প্রতিযোগী গ্রেপ্তার


#ভারত #মুম্বাই #গাঁজা #মাদকপাচার #হর্ষাসানি #বিমানবন্দর #আন্তর্জাতিক_সংবাদ

 



আপনার মূল্যবান মতামত দিন: