odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th October 2026, ১৪th October ২০২৬
মেটার ব্যাখ্যায় সাময়িক বিভ্রাট, ঘটনার তদন্তে ভারত সরকার

মোদির ফেসবুক ভিডিও সাময়িক ব্লক, কারিগরি ত্রুটি বলে ক্ষমা চাইল মেটা

Special Correspondent | প্রকাশিত: ২৮ July ২০২৬ ২৩:৩০

Special Correspondent
প্রকাশিত: ২৮ July ২০২৬ ২৩:৩০

নিউজ ডেস্ক | অধিকারপত্র

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক ভিডিও সাময়িকভাবে ব্লক হয়ে যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, একটি কারিগরি ত্রুটির কারণে ভুলবশত ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছিল। পরে সমস্যাটি শনাক্ত হওয়ার পর ভিডিওটি পুনরায় চালু করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) মেটার এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ভিডিওটি অনিচ্ছাকৃতভাবে সরিয়ে ফেলা হয়েছিল। বিষয়টি দ্রুত সংশোধন করে কনটেন্টটি পুনরুদ্ধার করা হয়েছে।

এদিকে ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে ভারত সরকার। দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ভিডিওটি কেন সরানো হয়েছিল এবং কীভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হলো, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা জানতে মেটার প্রতিনিধিদের কাছে জবাব চেয়েছে। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রয়োজন হলে মেটার সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলবও করা হতে পারে।

ব্লক হওয়া ভিডিওটি গত ২৩ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন। ভিডিও বার্তাটি ছিল মূলত শিক্ষার্থী ও জেন-জি প্রজন্মের উদ্দেশে। সেখানে তিনি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর আইন প্রণয়ন, দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ আদালত গঠন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

ভিডিওটি সাময়িকভাবে সীমাবদ্ধ হওয়ার আগে কয়েক মিলিয়ন মানুষ এটি দেখেছিলেন। তবে ভিডিওটি দেখতে গেলে কিছু ব্যবহারকারী একটি বার্তা পান, যেখানে বলা হয়েছিল—আইনি অনুরোধের কারণে নির্দিষ্ট অঞ্চলে ভিডিওটি প্রদর্শন করা হচ্ছে না। পরে মেটা জানায়, এটি কোনো নীতিগত সিদ্ধান্ত ছিল না; বরং একটি প্রযুক্তিগত ত্রুটির ফল।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। যদিও মেটা ভুল স্বীকার করে ভিডিওটি পুনরায় চালু করেছে, তবুও ভারত সরকার পুরো ঘটনাক্রম পর্যালোচনা করছে এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় ব্যাখ্যা ও ব্যবস্থা প্রত্যাশা করছে।

--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র