অধিকার পত্র ডটকম, বিশেষ প্রতিনিধি
ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬: সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পরিকল্পনা অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইউপি নির্বাচন নিয়ে প্রাক-প্রস্তুতিমূলক সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, দেশের মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রায় ৪ হাজার ২৭২টির নির্বাচন দ্রুত আয়োজন করতে হচ্ছে। আইন অনুযায়ী সংশ্লিষ্ট ইউপির মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। বিভিন্ন বার্ষিক পরীক্ষা ও ধর্মীয় উৎসব বিবেচনায় নিয়ে সাত ধাপে ভোটগ্রহণের প্রাথমিক সূচি তৈরি করা হয়েছে।
প্রাথমিক ভোটের সূচি
ইসি জানিয়েছে, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের ১২ নভেম্বর প্রথম ধাপ, ১৩ ডিসেম্বর দ্বিতীয় ধাপ এবং ৩০ ডিসেম্বর তৃতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে।
এরপর ২০২৭ সালের ১৭ জানুয়ারি চতুর্থ ধাপ, ৪ ফেব্রুয়ারি পঞ্চম ধাপ, ২২ এপ্রিল ষষ্ঠ ধাপ এবং ২৭ মে সপ্তম ধাপের ভোটগ্রহণের প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রথম পাঁচ ধাপেই অধিকাংশ ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করার চেষ্টা করা হবে। ষষ্ঠ ও সপ্তম ধাপ মূলত মামলা-সংক্রান্ত জটিলতা কিংবা অন্যান্য কারণে পিছিয়ে পড়া ইউনিয়নগুলোর জন্য রাখা হচ্ছে। এর মধ্যে ৫৬টি ইউনিয়নসহ বাকি ইউনিয়নগুলো এসব ধাপে অন্তর্ভুক্ত হতে পারে।
প্রথম ধাপে যেসব এলাকায় ভোট
প্রথম ধাপে ঠাকুরগাঁও ছাড়া দেশের বাকি ৬৩ জেলার আনুমানিক ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। ঠাকুরগাঁওয়ে একটি উপনির্বাচন থাকায় ওই জেলার কার্যক্রম দ্বিতীয় ধাপে নেওয়া হয়েছে।
সাধারণভাবে জেলার সদর উপজেলাগুলোকে প্রথম ধাপে অগ্রাধিকার দেওয়া হবে। তবে চট্টগ্রাম ও কুমিল্লার মতো বেশি উপজেলা থাকা জেলায় তিনটি করে এবং ১০ বা তার বেশি উপজেলা থাকা জেলাগুলোতে দুটি করে উপজেলা প্রথম ধাপে রাখা হচ্ছে।
প্রস্তুতি ও রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ
ইউপি নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় সভা এবং ২১ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে। ১৭ সেপ্টেম্বরের প্রস্তুতিমূলক সভায় ইউপি নির্বাচন পরিকল্পনা চূড়ান্ত করা হবে।
এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি সুসংগঠিত নির্বাচন আয়োজনের লক্ষ্যে আগামী ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। প্রতিটি দল থেকে দুজন করে প্রতিনিধি সংলাপে অংশ নেবেন।
নির্বাচনী আইন সংশোধন নিয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার জানান, প্রাথমিকভাবে বিদ্যমান আইন অনুযায়ীই ইউনিয়ন পরিষদ নির্

আপনার মূল্যবান মতামত দিন: