odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 27th April 2026, ২৭th April ২০২৬

বৌদ্ধমন্দির ধসে নিহত ১, আহত ১১ থাইল্যান্ডে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৬ September ২০১৮ ১৪:১৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৬ September ২০১৮ ১৪:১৭

 

থাইল্যান্ডের ব্যাংকক জেলার ফরায়া থাম ভোরাভিহার্ন টেম্পলে সংস্কার কাজ চলাকালে একটি পুরাতন বৌদ্ধমন্দির ধসে এক ব্যক্তি নিহত ও ১১ জন আহত হয়েছে। মঙ্গলবার রাতে ইরাওয়ান উদ্ধার কেন্দ্র এ খবর নিশ্চিত করেছে। খবর সিনহুয়ার।

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের ভিতর থেকে প্রাথমিকভাবে ১১ কর্মীকে উদ্ধার করে। এদের মধ্যে তিনজন গুরুতর আহত হয়েছে।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৌদ্ধমন্দিরটির ভিত্তি সংস্কারের সময় এ ধসের ঘটনা ঘটে।
আটারো শতকে রাজা তৃতীয় রামার শাসনামলে মন্দিরটি নির্মিত হয়।



আপনার মূল্যবান মতামত দিন: