odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th August 2026, ১৬th August ২০২৬

যুক্তরাষ্ট্রে সপ্তাহব্যাপী সরকারি সফর শেষে ঢাকা ফেরার পথে প্রধানমন্ত্রী লন্ডন পৌঁছেছেন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩০ September ২০১৮ ২২:৫৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩০ September ২০১৮ ২২:৫৫

 

 

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৩তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে সপ্তাহব্যাপী সরকারি সফর শেষে ঢাকা ফেরার পথে আজ এখানে পৌঁছেছেন।
প্রধানমন্ত্রীকে বহনকারী ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান স্থানীয় সময় সকাল সোয়া ৭টায় লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। তিনি এখানে কয়েকঘন্টা যাত্রাবিরতির পর আজ সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্বদেশের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন।
ফ্লাইটটি আগামীকাল সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে বলে নির্ধারিত রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: