odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 22nd August 2026, ২২nd August ২০২৬

হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২০ February ২০২০ ০২:৩১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২০ February ২০২০ ০২:৩১

 

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২০ : দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এছাড়া শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মদারীপুরে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ পটুয়াখালী ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন নেই।
আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৫৬ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ২৯ মিনিটে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।



আপনার মূল্যবান মতামত দিন: