odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 8th February 2026, ৮th February ২০২৬
.

হজ ব্যবস্থাপনায় সব অনিয়ম দূর করেছি: প্রধানমন্ত্রী

shahidul Islam | প্রকাশিত: ২২ July ২০১৭ ১৩:৪২

shahidul Islam
প্রকাশিত: ২২ July ২০১৭ ১৩:৪২

অধিকারপত্র প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'হজ ব্যবস্থাপনায় সব ধরনের অনিয়ম দূর করেছি। এখন হাজিদের প্রতারণা কিংবা ভোগান্তিতে পড়তে হবে না। ওমরাহ নীতিও করা হয়েছে। আশা করছি আগামীতে হজ ব্যবস্থাপনা আরও উন্নত হবে। শনিবার রাজধানীর আশকোনায় হজক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো সমাধানের চেষ্টা করছি। সৌদি সরকারকে জানিয়েছি। হজ ব্যবস্থাপনাকে উন্নত করতে হজ মিশন মক্কায় স্থানান্তর করা হয়েছে।

আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার করে হজ ব্যবস্থাপনাকে যুগোপযোগী করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এবার সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন। পবিত্র হজব্রত পালন করতে গিয়ে হাজিরা যেসব সমস্যার মুখোমুখি হন তা চিহ্নিত করে সমাধান করা হয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশনসহ (নিবন্ধন) সর্বোচ্চ তথ্য-প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে এবারের হজ ব্যবস্থাপনাকে যুগোপযোগী করা হয়েছে।

প্রধানমন্ত্রী  বলেন, সারাদেশে ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে, যেখান থেকে হজে যেতে ইচ্ছুক মানুষ অনলাইনে নিবন্ধন করতে পেরেছেন। হজ বিষয়ক ওয়েবসাইটও করা হয়েছে। সেখানে হজের সব বিষয়াবলীও দেওয়া হয়েছে। আছে মোবাইলে এসএমএস দিয়ে তথ্য জানার ব্যবস্থাও।

হজযাত্রীদের ভোগান্তি কমাতে এবার থেকে প্রাক-নিবন্ধন ব্যবস্থা চালু করা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আগে হজের টাকা জমা দিতে গিয়ে অনেকে প্রতারণার শিকার হতেন। এসব ঘটনায় জড়িত এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: