odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 27th September 2026, ২৭th September ২০২৬

চলছে চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ April ২০২৩ ১৭:১০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ April ২০২৩ ১৭:১০

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।১৯০টি কেন্দ্রের এক হাজার ৪১৪টি কক্ষে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়।

এই উপনির্বাচনের প্রার্থী হয়েছেন মোট পাঁচজন। আওয়ামী লীগের নোমান আল মাহমুদ নৌকা প্রতীক নিয়ে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন চেয়ার প্রতীক নিয়ে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ মোমবাতি প্রতীক নিয়ে, ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপি’র কামাল পাশা আম প্রতীক নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী রমজান আলী একতারা প্রতীকে ভোটের লড়াইয়ে আছেন।

এবারের উপনির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি ও জাতীয় পার্টি।