odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th October 2026, ১৪th October ২০২৬

রাজধানীতে মাদক কেনা-বেচা: আটক ৪৪

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৯ May ২০২৩ ১৮:৪৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ May ২০২৩ ১৮:৪৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আটকের সময় তাদের হেফাজত থেকে ১৬০২ পিস ইয়াবা, ২৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৩৪ গ্রাম ২৭৭ পুরিয়া হেরোইন ও ৫০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা হয়েছে।