odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 8th February 2026, ৮th February ২০২৬

জেদ্দায় বাংলাদেশের পৌঁছেছে ৮২৯ জন হজযাত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২২ May ২০২৩ ০১:৪১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ May ২০২৩ ০১:৪১

বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইটে জেদ্দা বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে ৮২৯ জন হজযাত্রী। রবিবার (২১ মে) সকাল সাড়ে ৭টায় প্রথম ফ্লাইটে ৪১৪ জন এবং সাড়ে ১১টায় দ্বিতীয় ফ্লাইটে ৪১৫ জন যাত্রী জেদ্দা পৌঁছে।

বাংলাদেশের এ সকল হজযাত্রীদের জেদ্দা বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। সৌদি হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. আবদুলফাত্তাহ বিন সুলাইমান মাশাত এ সময় বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান।

জেদ্দা বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা, সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। 

জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. নাজমুল হক ও হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলাম বিমানবন্দরে হজযাত্রীদের স্বাগত জানান।



আপনার মূল্যবান মতামত দিন: