odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 20th September 2026, ২০th September ২০২৬
মাসকান্দা বাসস্ট্যান্ডে মধ্যরাতে অগ্নিকাণ্ড; হতাহতের খবর নেই, আগুনের কারণ তদন্তাধীন

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা সৌখিন পরিবহনের বাসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

odhikarpatra | প্রকাশিত: ২০ September ২০২৬ ০৩:৩৮

odhikarpatra
প্রকাশিত: ২০ September ২০২৬ ০৩:৩৮

অধিকারপত্র ডটকম | ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ‘সৌখিন পরিবহন’ নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আগুন আশপাশে ছড়িয়ে পড়তে পারেনি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ বাসটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে বাসটিতে কেউ আগুন দিয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। বিষয়টি তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।