odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 21st May 2026, ২১st May ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযান: আটক ৫৩

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩ August ২০২৩ ১৮:০৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩ August ২০২৩ ১৮:০৪

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ দমন ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটকের সময় তাদের হেফাজত থেকে ৮৭১৮৮ পিস ইয়াবা, ৩ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ১১০ গ্রাম হেরোইন, দেশি মদ ২২ লিটার  ও ২৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা রুজু হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: