odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 3rd August 2026, ৩rd August ২০২৬

মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৬ জন আটক

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৬ August ২০২৩ ১৮:৩৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬ August ২০২৩ ১৮:৩৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৬ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আটকের সময় তাদের হেফাজত থেকে ৭৮১৩ পিস ইয়াবা, ৪৫.২ গ্রাম হেরোইন, ৫৩ কেজি ৯০২ গ্রাম গাঁজা ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল শনিবার সকাল ছয়টা থেকে আজ রবিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: