odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 23rd August 2026, ২৩rd August ২০২৬

সরকারের পতন ঘটাতেই হবে : মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ August ২০২৩ ০১:৪৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ August ২০২৩ ০১:৪৬

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বর্তমান অবৈধ সরকার আমাদের শান্তিপূর্ণ সভা-সমাবেশ করার অধিকারও কেড়ে নিয়েছে। পেটোয়া পুলিশ বাহিনী দিয়ে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করছে। তারা সরাসরি গুলি করছে। এই স্বৈরাচার সরকারের পতন ঘটাতেই হবে।

মির্জা আব্বাস বলেন, এই নির্বাচন কমিশন আমরা মানি না। এটা নিশিরাতের ভোটের সরকার গঠন করেছে। তারা অন্যায় আইন আদেশ মানছে।

আপনাদের নির্বাচন করার সাংবিধানিক অধিকার নেই। নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।

আজ শুক্রবার (১১ আগস্ট) রাজধানীর কমলাপুর স্টেডিয়ামে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিল শুরুর আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



আপনার মূল্যবান মতামত দিন: