odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 31st May 2026, ৩১st May ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৭

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১ September ২০২৩ ১৮:৪৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ September ২০২৩ ১৮:৪৮

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়। ডিএমপি নিউজ এই তথ্য জানিয়েছে।

আটকের সময় তাদের হেফাজত থেকে ১১০৪ পিস ইয়াবা, ৮ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১৭৮ গ্রাম ১৩০ পুরিয়া হেরোইন, ১১ টি ইনজেকশন ও ৪৪ লিটার ৪০০ গ্রাম দেশি মদ উদ্ধারমূলে জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬ টি মামলা রুজু হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: