odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 19th March 2026, ১৯th March ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযান: আটক ৩৮

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২ September ২০২৩ ১৭:৩৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ September ২০২৩ ১৭:৩৬

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আটকের পর তাদের কাছ থেকে ১২ হাজার ০৩ পিস ইয়াবা, ২২ কেজি ৫৪৫ গ্রাম গাঁজা ও ৬২ গ্রাম ৪২০ পুরিয়া হেরোইন  উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: