odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 11th March 2026, ১১th March ২০২৬

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে আটক ৩৪

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩ September ২০২৩ ২০:০১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩ September ২০২৩ ২০:০১

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আটকের সময় তাদের হেফাজত থেকে ৯৪০ পিস ইয়াবা, ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৪ গ্রাম ২০০ পুরিয়া হেরোইন, ২৭ বোতল ফেন্সিডিল ও ২৩ বোতল বিদেশিমদ জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল শনিবার সকাল ছয়টা থেকে আজ রবিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়। 

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: