odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th June 2026, ১৬th June ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযান: আটক ২৫

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ November ২০২৩ ১৩:৫৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ November ২০২৩ ১৩:৫৭

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আটকের সময় তাদের হেফাজত থেকে ১০৫০ পিস ইয়াবা, ১৭ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৪ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন ও ৬০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল শনিবার সকাল ৬টা থেকে আজ রবিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯টি মামলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: