odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 6th February 2026, ৬th February ২০২৬

রুপগঞ্জে টেক্সটাইল মিলে ভয়াবহ আগুন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৪ December ২০২৩ ১২:৪৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৪ December ২০২৩ ১২:৪৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টেক্সটাইল মিলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কারখানার কেমিক্যাল গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। গোডাউনে বিপুল পরিমাণে কাপড় ছিল।

শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার তারাবো পৌরসভার আরিয়াব এলাকায় অবস্থিত এইচএস টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফখরুল ইসলাম জানান, রুপগঞ্জের এইচএস টেক্সটাইল কারখানার কেমিক্যাল গোডাউনে মধ্যরাতে আগুন লাগে। আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে গোডাউনে থাকা কেমিক্যাল ও কাপড় পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও ডেমরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি। 



আপনার মূল্যবান মতামত দিন: