odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 29th September 2026, ২৯th September ২০২৬

আগামী ৪ জানুয়ারি কূটনীতিকদের সাথে বৈঠক করবে ইসি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৫ December ২০২৩ ২২:০৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৫ December ২০২৩ ২২:০৪

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করতে আগামী ৪ জানুয়ারি ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও মিশন প্রধান এবং ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম জানান, ‘আগামী ৪ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন কি কি পদক্ষেপ নিয়েছে বৈঠকে সে বিষয়ে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বাংলাদেশে ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধিকে অবহিত করা হবে।