odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th October 2026, ১৪th October ২০২৬

গাজায় ইসরায়েলি নৃশংসতায় প্রাণহানি ২৮ হাজার ছুঁই ছুঁই

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১০ February ২০২৪ ১২:৪৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১০ February ২০২৪ ১২:৪৪

গাজায় থামছেই না ইসরায়েলি বাহিনীর নৃশংসতা। এরই মধ্যে ইহুদিবাদী সেনাদের বর্বর আগ্রাসনে গাজায় কমপক্ষে ২৭ হাজার ৯৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৬৭ হাজার ৪৫৯ জন।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। চার মাসের বেশি সময় ধরে সেখানে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল।