odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 2nd March 2026, ২nd March ২০২৬

দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করলো ইসি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১ April ২০২৪ ১৪:৫১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ April ২০২৪ ১৪:৫১

দ্বিতীয় ধাপে দেশের ১৬১টি উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ মে এসব উপজেলায় ভোট গ্রহণ করা হবে।

আজ সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনের বৈঠকে এ নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়।

বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে যেসব উপজেলায় নির্বাচন হবে, সেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়ন বাছাই হবে ২৩ এপ্রিল। মনোনয়নপত্র  প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। ভোট গ্রহণ ২১ মে

দেশের ৪৮১টি উপজেলা পরিষদে এবার নির্বাচন হবে চার ধাপে। এর আগে প্রথম ধাপে ১৫২টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। প্রথম ধাপের ভোট গ্রহণ হবে ৮ মে।



আপনার মূল্যবান মতামত দিন: