odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 12th August 2026, ১২th August ২০২৬

মা হতে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৯ January ২০১৮ ১৬:২৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৯ January ২০১৮ ১৬:২৪

আমাদের অধিকারপত্র ডটকমঃ প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। সংবাদটি নিজেই জানিয়েছেন আরডার্ন।শুক্রবার এ তথ্য জানিয়ে আরডার্ন বলেছেন, সন্তান প্রসবের পর তিনি ছুটিতে যাওয়ার পরিকল্পনা করছেন।

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত দৃষ্টি ভঙ্গিতে, মা হিসেবে আমার মায়ের ভূমিকাতেও  আমি বেশ অগ্রসর। তবে প্রধানমন্ত্রী হিসেবে আমার কাজ ও দায়িত্বের প্রতিও অবহেলা করছি না।’

বার্তা সংস্থা রয়টার্স এ ব্যাপারে  জানিয়েছে যে, এক ইমেইল বার্তায় আরডার্ন জানিয়েছেন, সন্তান জন্ম দেওয়ার পর ছয় সপ্তাহের ছুটিতে যাবেন তিনি। উক্ত  সময়ের জন্য তিনি উইনস্টন পিটার্সের কাছে উপপ্রধানমন্ত্রী দায়িত্বভার অর্পণ করবেন।

জেসিন্ডা আরডার্ন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর সন্তানসম্ভবা হওয়া নিউ জিল্যান্ডের ইতিহাসে রীতিমতো মাইলফলক। ১৯৯০ সালে  বেনজির ভু্ট্টো তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী  ক্ষমতায় থাকাকালে সন্তানের জন্ম দিয়েছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: