odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 25th June 2026, ২৫th June ২০২৬

তারেক রহমানের বীরের বেশে ফেরার অপেক্ষায় রয়েছে স্বৈরাচারমুক্ত বাংলাদেশ: মির্জা আব্বাস

odhikarpatra | প্রকাশিত: ১ December ২০২৪ ২২:৪৭

odhikarpatra
প্রকাশিত: ১ December ২০২৪ ২২:৪৭

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বীরের বেশে ফেরার অপেক্ষা করছে স্বৈরাচারমুক্ত বাংলাদেশ।

তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, তারুণ্যের অহংকার, গণমানুষের প্রাণপ্রিয় নেতা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল মিথ্যা মামলা প্রত্যাহারের পর খুব শিগগির দেশে ফিরে আসবেন।

মির্জা আব্বাস আজ রোববার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটের অধিকার’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘২১ আগস্ট’র গ্রেনেড হামলা বিদেশি শক্তির পূর্ব পরিকল্পিত একটি হামলা ছিল। তারা এই অপকর্ম করে খালেদা জিয়া ও তারেক রহমানকে ফাঁসাতে চেয়েছিল এবং ভুল, মিথ্যা, সাজানো মামলায় সাজানো গল্পের ওপর ভিত্তি করে সাজাও দিয়েছিল। বিজয়ের মাসের প্রথম দিনে আপনাদের একটি সুখবর দিতে চাই। সেই মামলার রায় আজ প্রকাশ পেয়েছে এবং তারেক রহমানকে খালাস দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘বিগত দিনগুলোতে আমরা ন্যায়বিচার পাইনি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। তিনি আমাদের মাঝে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি।’

এই সরকারকে বিব্রত করতে অশুভ চেষ্টা চলছে উল্লেখ করে বিএনপি নেতা আরো বলেন, ‘আমরা লক্ষ্য করছি এ সরকারের মধ্যে কিছু লোক সরকারকে ভুলপথে পরিচালিত করছে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে ট্যাগ করার চেষ্টা চলছে। বিএনপি’র বদনাম করাই তাদের লক্ষ্য।



আপনার মূল্যবান মতামত দিন: