odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th October 2026, ১৪th October ২০২৬

স্ত্রীসহ সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হকের বিরূদ্ধে দুদকের মামলা

odhikarpatra | প্রকাশিত: ১৭ February ২০২৫ ১৮:০১

odhikarpatra
প্রকাশিত: ১৭ February ২০২৫ ১৮:০১

জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রেলপথ মন্ত্রী, কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হক এবং তার স্ত্রী হনুফা আক্তার রিক্তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন আজ এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, মুজিবুল হক পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিবিহীন ৭ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ৩৫১ টাকার সম্পদ অর্জন করে নিজ ভোগদখলে রেখেছেন বলে প্রতীয়মান হওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা দায়েরের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এছাড়া হনুফা আক্তার রিক্তা তার স্বামী মো. মুজিবুল হক সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজসে ৩ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ৯৭৩ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রাখায় হনুফা আক্তার রিক্তারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং তার স্বামী মো. মুজিবুল হকের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং দন্ডবিধির ১০৯ ধারায় পৃথক একটি মামলা দায়েরের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।