odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th August 2026, ১৩th August ২০২৬
ভ্লাদিমির পুতিনকে শ্রীলংকার প্রেসিডেন্টের অভিনন্দন

ভ্লাদিমির পুতিনকে শ্রীলংকার প্রেসিডেন্টের অভিনন্দন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২০ March ২০১৮ ২৩:০৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২০ March ২০১৮ ২৩:০৮

ভ্লাদিমির পুতিনকে শ্রীলংকার প্রেসিডেন্টের অভিনন্দন

: শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা চতুর্থবারের মতো পুনঃনির্বাচিত হওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মঙ্গলবার অভিনন্দন জানিয়েছেন। খবর সিনহুয়ার।
এক বিবৃতিতে সিরিসেনা বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল জয় পাওয়ায় দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে অভিনন্দন। নতুন মেয়াদে পুতিনের নেতৃত্বে রাশিয়ার উন্নয়নের নতুন পর্যায়ের অগ্রগতি অর্জনে দেশটির জনগণের সক্ষমতার ব্যাপারে আমাদের আস্থা রয়েছে।’
যুগান্তকারী এক প্রেসিডেন্ট নির্বাচনে রোববার পুতিন চতুর্থ মেয়াদের জন্য বিজয়ী হন। ফলে তিনি পরবর্তী ছয় বছর রাশিয়াকে নেতৃত্ব দেয়া অব্যাহত রাখবেন।



আপনার মূল্যবান মতামত দিন: