odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd April 2026, ২২nd April ২০২৬

আইপিইউয়ের উদ্বেগ: সাবেক সংসদ সদস্যদের গ্রেপ্তার ও ফেব্রুয়ারির নির্বাচনের নিরাপত্তা

odhikarpatra | প্রকাশিত: ১২ November ২০২৫ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ১২ November ২০২৫ ২৩:৫৯

নিউজ ডেস্ক | ঢাকা

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ০৯:২৭ এএম

মানবাধিকার লঙ্ঘনসহ বাংলাদেশের সাবেক সংসদ সদস্যদের ‘নির্বিচারে’ গ্রেপ্তার ও আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)।

জিসিডিজি বলছে, আইপিইউয়ের ২১৬তম গভর্নিং কাউন্সিলের অধিবেশনে এই বিষয়টি অনুমোদন করা হয়েছে। প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তার হওয়া সাবেক সংসদ সদস্যদের মধ্যে মুক্তিযোদ্ধা নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন ২৯ সেপ্টেম্বর কারা হেফাজতে মারা গেছেন। এছাড়া আটজন সংসদ সদস্য অস্থায়ী জামিনে রয়েছেন।

আইপিইউ গভর্নিং কাউন্সিল আশা প্রকাশ করেছে, অন্তর্বর্তী সরকার এমন পদক্ষেপ নেবে যাতে আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলের কর্মী-সমর্থক নির্বাচনে সমানভাবে অংশ নিতে পারেন। সংস্থাটি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: