odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 28th September 2026, ২৮th September ২০২৬
হাতিয়ায় জনসংযোগকালে অটোরিকশা দুর্ঘটনায় আহত হয়েছেন এনসিপির সিনিয়র নেতা ও নোয়াখালী-৬ আসনের প্রার্থী আব্দুল হান্নান মাসউদ। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন।

হাতিয়ায় জনসংযোগকালে দুর্ঘটনায় আহত এনসিপি নেতা হান্নান মাসউদ

odhikarpatra | প্রকাশিত: ১৫ December ২০২৫ ০০:৫৭

odhikarpatra
প্রকাশিত: ১৫ December ২০২৫ ০০:৫৭

অধিকারপত্র.কম–হাতিয়া (নোয়াখালী), ১৪ ডিসেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের শাপলা প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদ জনসংযোগকালে দুর্ঘটনায় আহত হয়েছেন।


রোববার বিকেলে হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় প্রচারণা চালানোর সময় পেছন দিক থেকে একটি অটোরিকশা এসে তার বাম পায়ের ওপর উঠে যায়। এতে তিনি তাৎক্ষণিকভাবে ব্যথায় আক্রান্ত হন।
প্রাথমিকভাবে স্বাভাবিক থাকলেও দুর্ঘটনার পর দীর্ঘ সময় জনসংযোগ চালিয়ে যাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন বলে জানা গেছে।


ঘটনার প্রত্যক্ষদর্শী হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজা জানান, হঠাৎ করে একটি অটোরিকশা পেছন দিক থেকে এসে হান্নান মাসউদের পায়ের ওপর উঠে যায়। প্রাথমিকভাবে আহত হলেও তিনি তখন জনসংযোগ চালিয়ে যান। পরে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়।

এ বিষয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন,
“এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। এখানে কারও কোনো দোষ নেই। অটোরিকশাচালক ছিল অল্প বয়সী। প্রথমে বিষয়টি গুরুত্ব দিইনি, কিন্তু পরে প্রচারণা চালিয়ে যাওয়ায় পায়ের অবস্থা কিছুটা খারাপ হয়েছে। তবে আমি আশঙ্কামুক্ত রয়েছি। এটি কোনো ষড়যন্ত্র বা পরিকল্পিত ঘটনা নয়।”

 

 

জনসংযোগ থামাননি দুর্ঘটনার পরও—হাতিয়ায় আহত এনসিপি প্রার্থী হান্নান মাসউদ

#হান্নানমাসউদআহত, #এনসিপিপ্রার্থীদুর্ঘটনা, #হাতিয়াজনসংযোগ, #নোয়াখালী-৬নির্বাচন, #শাপলাপ্রতীক, #জাতীয়নাগরিকপার্টি, #হান্নানমাসউদখবর