odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 27th March 2026, ২৭th March ২০২৬
বিএনপির নির্বাচনী ইশতেহার ২০২৬: সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের অঙ্গীকার তারেক রহমানের

সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’! নির্বাচনী ইশতেহারে বড় ঘোষণা দিলেন তারেক রহমান

odhikarpatra | প্রকাশিত: ৬ February ২০২৬ ১৭:২৭

odhikarpatra
প্রকাশিত: ৬ February ২০২৬ ১৭:২৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে দলের ইশতেহার পাঠ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইশতেহারে ধর্মীয় মূল্যবোধ ও সাংবিধানিক পরিবর্তনের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গীকার করেছেন তিনি।

সংবিধান সংশোধন ও ধর্মীয় বিশ্বাস:
তারেক রহমান তার বক্তব্যে জানান, বিএনপি ক্ষমতায় এলে সংবিধানের প্রস্তাবনায় ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ অংশটি পুনরায় স্থাপন করা হবে। উল্লেখ্য, ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এটি সংবিধানে যুক্ত করা হলেও ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ সরকার তা বাতিল করে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করে।

বিএনপি এই পরিবর্তনকে উল্টে দিয়ে পূর্বের ধর্মীয় ভিত্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে।
পঞ্চদশ সংশোধনী বনাম বিএনপির পরিকল্পনা:
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তারেক রহমান সংবিধানের বিভিন্ন দিক তুলে ধরেন। ২০১১ সালের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং গণভোটের বিধান বিলুপ্ত করা হয়েছিল।

বিএনপির এবারের ইশতেহারে সেই বিলুপ্ত হওয়া গণভোটের বিধান এবং ধর্মীয় মূলনীতি পুনঃস্থাপনের বিষয়টি অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে স্থান পেয়েছে।

রাজনৈতিক প্রেক্ষাপট:
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সংবিধানে ধর্মীয় অনুভূতির এই সংযোজন নির্বাচনী বৈতরণী পার হতে বড় ভূমিকা পালন করতে পারে। বিএনপি চেয়ারম্যান তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে, রাষ্ট্রের প্রতিটি কার্যাবলীর মূলে ধর্মীয় বিশ্বাস ও আস্থার জায়গাটি সুদৃঢ় করতে তার দল প্রতিশ্রুতিবদ্ধ।



আপনার মূল্যবান মতামত দিন: