odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 11th February 2026, ১১th February ২০২৬

গোদাগাড়ীতে পরকীয়ার প্রেমিক মাদক ব্যবসায়ী টানে সংসার ছাড়লেন গৃহবধূ শিশু সন্তানকে না পেয়ে দিশেহারা স্বামী

odhikarpatra | প্রকাশিত: ১১ February ২০২৬ ১৬:৪৩

odhikarpatra
প্রকাশিত: ১১ February ২০২৬ ১৬:৪৩

অধিকারপত্র ডটকম  রাজশাহী প্রতিনিধি|গোদাগাড়ী:

রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের সিএনবি তালতলা গ্রামে পরকীয়া প্রেমিকের হাত ধরে স্বামীর সংসার ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মোছাম্মদ সুমাইয়া খাতুন (২৪) নামের এক গৃহবধূর বিরুদ্ধে। গত ৯ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ রয়েছেন তিনি। এ ঘটনায় তাদের সাড়ে তিন বছরের কন্যাসন্তান সোহানা খাতুনকে লুকিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী স্বামী।


​পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে মজিবুর ইসলামের মেয়ে সুমাইয়া খাতুনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় ভুক্তভোগী যুবকের। বিয়ের পর থেকেই সুমাইয়া বিভিন্ন অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ স্বামীর। তাদের সংসারে একটি কন্যা সন্তান থাকলেও সুমাইয়া তার পরকীয়া চালিয়ে যান। স্বামী তাকে বারবার বোঝানোর চেষ্টা করলেও তিনি কর্ণপাত করেননি।

​গত ৯ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৯:৪০ মিনিটে কাউকে কিছু না বলে সুমাইয়া বাসা থেকে বের হয়ে যান। স্বামী কাজ থেকে ফিরে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে শ্যালিকা শারমিন খাতুন ও শ্বশুরবাড়ির লোকজনের সাথে যোগাযোগ করলে তারা অসংলগ্ন তথ্য দিতে থাকেন।

​ভুক্তভোগী স্বামী জানান, কিল্লাবারই পাড়া গ্রামের শহিদুল এর ছেলে নয়ন (২৭) এর সাথে সুমাইয়া পালিয়েছেন। নয়নের বিরুদ্ধে এলাকায় একাধিক বিবাহিত নারীর সংসার ভাঙার অভিযোগ রয়েছে। এছাড়াও ট্রাকটার চালকের আড়ালে মাদক ব্যবসার সাথে জড়িত বলেও জানা যায়।

ভয়ভীতি প্রদর্শন ও ব্ল্যাকমেইল করে নারীদের থেকে টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়া তার পেশা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

​অভিযোগে আরও বলা হয়েছে
​সুমাইয়ার বড় বোন শারমিন খাতুন এই পলায়ন ও পরকীয়া সর্ম্পকে সরাসরি সহযোগিতা করেছেন।

​সাড়ে তিন বছরের শিশু সন্তানকে বাবার কাছ থেকে আড়াল করে রাখা হয়েছে।
​সুমাইয়া বাড়ি থেকে বের হওয়ার পর তার পরিবারের সাথে যোগাযোগ করে "ভালো আছে" বলে জানালেও বর্তমানে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

​ভুক্তভোগী স্বামীর আকুতি
​এক সপ্তাহ ধরে স্ত্রী ও সন্তানের খোঁজ না পেয়ে দিশেহারা স্বামী কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, "আমার সাজানো সংসারটা ওই ছেলেটা ধ্বংস করে দিল। আমার ছোট বাচ্চাটা কোথায় আছে জানি না, তাকে এক নজর দেখতে চাই। প্রশাসনের কাছে আমার অনুরোধ, আমার বাচ্চাকে ফিরিয়ে দিন।

​বর্তমানে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগী পরিবারটি আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

রাজশাহী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল



আপনার মূল্যবান মতামত দিন: