odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd April 2026, ২২nd April ২০২৬

সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ, নির্বাচিত হবে স্পিকার ও ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ February ২০২৬ ১৫:৫৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ February ২০২৬ ১৫:৫৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ বসছে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময় জারি করা বিভিন্ন অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হবে। অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব গ্রহণ এবং রাষ্ট্রপতির ভাষণও অন্তর্ভুক্ত থাকবে।

রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অধিবেশন আহ্বানের বিষয়ে প্রয়োজনীয় সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে। সেখান থেকে তা রাষ্ট্রপতির কাছে যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশন আহ্বান করবেন। ইতোমধ্যে সেই তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ মার্চ।

এ সময় তিনি জানান, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে বৈঠকেই অধিবেশনের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।



আপনার মূল্যবান মতামত দিন: