odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 1st June 2026, ১st June ২০২৬

দ্যা হানড্রেডে পাকিস্তানিদের বাদ দেওয়া হলে বিক্ষোভ হবে: মঈন আলী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ February ২০২৬ ১৮:৩৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ February ২০২৬ ১৮:৩৬

রাজনীতির উত্তাপের প্রভাবটা ভারত-পাকিস্তান ম্যাচের ওপর দীর্ঘদিন ধরেই রয়েছে। আইসিসির আসর ছাড়া দুই দলের মুখোমুখি হওয়ার কোনো সুযোগও নেই। সেই বিবাদ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট পর্যন্ত ছড়িয়েছে অনেক আগেই। প্রথম আসরের পর আর আইপিএলে সুযোগ হয় না পাকিস্তানের খেলোয়াড়দের। বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের যেসকল ফ্র্যাঞ্চাইজি আইপিএলের দলগুলো মালিকানাধীন, তারাও পাকিস্তানি খেলোয়াড়দের দলে ভেড়াতে আপত্তি জানাচ্ছে।

যেমন ইংল্যান্ডের দ্য হানড্রেডে পাকিস্তানের খেলোয়াড়দের দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে আইপিএলের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে এর প্রতিবাদ জানিয়েছেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। এবার এমন সিদ্ধান্তের বিরোধিতা করলেন মঈন আলীও। পাকিস্তানি ক্রিকেটারদের খেলতে দেওয়া না হলে বিক্ষোভ শুরু হব বলে জানিয়েছেন তিনি।

পাকিস্তানি বংশোদ্ভূত মঈন ক্যারিয়ারের পুরোটা সময় খেলেছেন ইংল্যান্ডের হয়েই। তিনি এবার পক্ষ নিলেন পাকিস্তানের ক্রিকেটারদের। দ্য হান্ড্রেডের চারটি ফ্র্যাঞ্চাইজি ম্যানচেস্টার, লন্ডন, সাউদার্ন ব্রেভ এবং লিডসের মালিকানায় রয়েছে আইপিএলের দলের মালিকগুলো। সেসব ফ্র্যাঞ্চাইজি তাদের দলে পাকিস্তানের ক্রিকেটার নিতে আগ্রহী নয়।

এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সংবাদমাধ্যমে মঈন বলেন, ‘যুক্তরাজ্যে এমনটা ঘটতে পারে বলে আমি মনে করি না। আশা করি ঘটবেও না। এটা হওয়া উচিত নয়। যদি ঘটে, সেটা হবে বিশাল লজ্জার। আমি নিশ্চিত, ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বিষয়টি নজরে রাখবে।’



আপনার মূল্যবান মতামত দিন: