odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 25th February 2026, ২৫th February ২০২৬

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ February ২০২৬ ১৭:০৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ February ২০২৬ ১৭:০৫

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ১৬। আবেদনের শেষ তারিখ ১১ মার্চ ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: অধ্যাপক (পদার্থবিজ্ঞান বিভাগ) (চুক্তিভিত্তিক)

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে প্রার্থীর ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.৫০ (স্কেল ৪.০০) থাকতে হবে। সনাতন পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীর ক্ষেত্রে সব পর্যায়ে ১ম বিভাগ/শ্রেণি থাকতে হবে।

স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম ১০ বছরসহ ন্যূনতম ২২ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এমফিল/সমমান ডিগ্রিধারী প্রার্থীর ক্ষেত্রে সহযোগী অধ্যাপক হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম ০৭ বছরসহ ন্যূনতম ১৭ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীর ক্ষেত্রে সহযোগী অধ্যাপক হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম ০৫ বছরসহ ন্যূনতম ১২ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল

৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড–৩)

২. পদের নাম: পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশলে স্নাতক (সিভিল/আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং/আর্কিটেকচার) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমগ্রেড থাকতে হবে।

প্রার্থীকে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়/সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিকল্পনা ও উন্নয়ন/প্রকৌশল কাজে অতিরিক্ত পরিচালক (পওউ)/সমমান পদে সর্বনিম্ন ৩ বছরের অভিজ্ঞতাসহ ১ম শ্রেণির পদে মোট ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স

সর্বোচ্চ ৫৫ বছর।

বেতন স্কেল

৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)

৩. পদের নাম: উপপরিচালক (অর্থ ও হিসাব)

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ৩ বছর মেয়াদি বাণিজ্য বিভাগে (একাউন্টিং/ফিন্যান্স/ব্যবসা প্রশাসন/ব্যবস্থাপনা/ ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং)/অর্থনীতি/পরিসংখ্যান/গণিত বিষয়ে ডিগ্রির অধিকারী হতে হবে।

পাবলিক বিশ্ববিদ্যালয়/সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ১ম শ্রেণির (৯ম গ্রেড) কর্মকর্তা হিসাবে ১০ বছর চাকরির অভিজ্ঞতা, যার মধ্যে সহকারী-পরিচালক (অর্থ ও হিসাব)/সমমান (৭ম গ্রেড) পদে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।।

বয়স

সর্বোচ্চ ৪৫ বছর।

বেতন স্কেল

৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড-৫)

৪. পদের নাম: সহকারী নিরাপত্তা কর্মকর্তা

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ৩ বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী হতে হবে।

অথবা প্রার্থীকে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এইচএসসি পরীক্ষা পাসের পর স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে।

বয়স

সর্বোচ্চ ৩২ বছর।

বেতন স্কেল

১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৫. পদের নাম: প্লাম্বার

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান/সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ/ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার/সমজাতীয় সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হতে ভোকেশনাল/কারিগরি যেকোনো ট্রেডে এইচএসসি পাস হতে হবে। সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান হতে প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং/প্লাম্বার/সেনিটারি প্লাম্বিং সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ০৬ (ছয়) মাস মেয়াদি ট্রেনিং/প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে।

বয়স

সর্বোচ্চ ৩২ বছর।

বেতন স্কেল

৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৬. পদের নাম: নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ৯

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ৮ম শ্রেণি পাসসহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

বয়স

সর্বোচ্চ ৩২ বছর।

বেতন স্কেল

৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৭. পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ৮ম শ্রেণি পাস। মেথর গোত্রের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে।

বয়স

সর্বোচ্চ ৩২ বছর।

বেতন স্কেল

৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের নিয়ম

বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন ফরম ডাকযোগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর প্রেরণ করতে হবে। ১ হতে ৪ নং পর্যন্ত পদের জন্য ৬ সেট এবং ৫ হতে ৭ নং পর্যন্ত পদের জন্য ২ সেট আবেদনপত্র প্রেরণ করতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদন ফি

১ থেকে ৪ নং পদের ক্ষেত্রে আবেদন ফি ২০০ টাকা;

৫ নং পদের ক্ষেত্রে আবেদন ফি ১০০ টাকা;

৬ ও ৭ নং পদের ক্ষেত্রে আবেদন ফি ৫০ টাকা (সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে)।

আবেদনের শেষ তারিখ

১১ মার্চ ২০২৬



আপনার মূল্যবান মতামত দিন: