odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 21st April 2026, ২১st April ২০২৬

শত চেষ্টার পরেও পারেনি পাকিস্তান, সেমিফাইনালে নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ March ২০২৬ ০০:০৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ March ২০২৬ ০০:০৮

নিউজিল্যান্ডকে পেছনে ফেলে সেমিফাইনালে যেতে ২১২ রান করা পাকিস্তানকে ১৪৭ রানের মধ্যে আটকে দিয়ে জিততে হতো শ্রীলঙ্কাকে। কিন্তু তা পারেনি পাকিস্তান। ১৬তম ওভারেই ১৪৭ রান করে ফেলে শ্রীলংকা।  শেষপর্যন্ত তারা ৬ উইকেটে ২০৭ রানে পৌছায়।

আরেকটু হলে শ্রীলঙ্কাই জিতে যেতো। শেষ ওভারে ২৮ রানের সমীকরণ নিয়ে শাহিন আফ্রিদিকে ৪, ৬, ৬, ৬ মেরে ২২ রান তুলে নেন দাসুন শানাকা। কিন্তু শেষ দুই বলে আরেকটি ছক্কা মারতে পারেননি। ৩১ বলে ৮ ছক্কায় ৭৬ রান করে অপরাজিত থেকে যান তিনি।

পাল্লেকেলেতে টস জিতে বোলিং নেয় শ্রীলঙ্কা। সাহেবজাদা ফারহান আর উদ্বোধনে ফেরা ফখর জামানের রেকর্ড গড়া উদ্বোধনী জুটি পাকিস্তানকে নিয়ে যায় বড় সংগ্রহের দিকে। ফারহান ও ফখর মিলে ১৫.৫ ওভারে ১৭৬ রান তুলে এরপর বিচ্ছিন্ন হন। ফখর ৮৪ রান করে বিদায় নিলেও ফারহান তুলে নেন আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরি। এই দুজনের বিদায়ের পর অবশ্য রান আসেনি কাংখিত গতিতে, বরং একের পর এক উইকেট হারিয়ে ৮ উইকেটে ২১২ রানে থামে পাকিস্তানের ইনিংস। দুই ওপেনার ছাড়া দুই অংকের রানে পৌঁছাতে পারেননি কেউই।

‎জিততে হলে ২১৩ রানের লক্ষ্যে পৌঁছতে হবে শ্রীলঙ্কাকে, পাকিস্তানকে সেমিফাইনাল থেকে বিদায় করতে চাইলে করতে হবে ১৪৮ রান। শ্রীলঙ্কা শুরুটা ভাল না করলেও ১৬তম ওভারেই নিশ্চিত করে দেয় পাকিস্তানের বিদায়। ১৪৭ রানের লক্ষণরেখা পার করে ফেলে শ্রীলঙ্কা। তবে দাসুন শানাকার শেষবেলার ঝড় প্রায় জিতিয়ে দিয়েই ছিল শ্রীলঙ্কাকে। ৮ ছক্কা আর ২ চারে ৩১ বলে ৭৬ রানের ইনিংসটায় লঙ্কান অধিনায়ক অসম্ভবকে সম্ভব করেই ফেলেছিলেন। শুধু শাহিন শাহ আফ্রিদির ওভারের শেষ দুটো বল, ওয়াইড ইয়র্কারে স্কুপ করতে গিয়ে মিসের পর শেষ বলটা ওয়াইড মনে করে ছেড়ে দিলেন। এতেই শেষ হয়ে গেল জয়ের সম্ভাবনা। ৬ উইকেটে ২০৭ রানে থামল শ্রীলঙ্কা। ৫ রানের হার দিয়ে শেষ হল স্বাগতিকদের বিশ্বকাপ অভিযান।

সুপার এইট এর গ্রুপ ২ থেকে শীর্ষ দল হিসেবে ইংল্যান্ড আর দ্বিতীয় দল হিসেবে নিউজিল্যান্ড পৌঁছে গেল সেমিফাইনালে।



আপনার মূল্যবান মতামত দিন: