odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 11th October 2026, ১১th October ২০২৬
ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন সাদ্দাম হোসেন; তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলার তথ্য রয়েছে।

ঢাকার অদুরে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা সাদ্দাম, পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে

odhikarpatra | প্রকাশিত: ১০ October ২০২৬ ২২:৩৭

odhikarpatra
প্রকাশিত: ১০ October ২০২৬ ২২:৩৭

নিজস্ব প্রতিবেদক | অধিকার পত্র ডটকম

রাজধানীর তুরাগে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দামকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে তুরাগ থানাধীন খালপাড় ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন। তিনি জানান, গ্রেপ্তার সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দামের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশের তথ্য অনুযায়ী, সাদ্দাম হোসেন খুলনার ফুলতলা উপজেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে খুলনা জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ডিএমপির ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) পর্যালোচনায় তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব মামলার মধ্যে দিঘলিয়া ও ফুলতলা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা ছাড়াও দণ্ডবিধির বিভিন্ন ধারায় হত্যা, হত্যাচেষ্টা, চুরি ও অন্যান্য অভিযোগ রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার সাদ্দামের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান। তবে এসব মামলায় অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

 

অধিকার পত্র ডটকম — সংবাদ, তথ্য ও জনস্বার্থের পক্ষে।

 

তুরাগে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা এস কে সাদ্দাম, আইনি প্রক্রিয়া চলছে

রাজধানীর তুরাগের খালপাড় ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।