—নিজস্ব প্রতিবেদক | বিশেষ প্রতিবেদন | ঢাকা
বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে নতুন অধ্যায়—স্থানীয় মানুষের অভিজ্ঞতা নিয়ে LAPA পরিকল্পনা। নদীভাঙন, খরা আর লবণাক্ততার বিরুদ্ধে লড়াইয়ে এখন মাঠের মানুষের কণ্ঠস্বরই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। গ্রামবাংলার অভিজ্ঞতা থেকে নীতিনির্ধারণে—পরিবেশ অধিদপ্তরে LAPA প্রকল্পের ইনসেপশন সভা জলবায়ু অভিযোজনের নতুন দিগন্ত উন্মোচন করেছে। কৃষি, পরিবেশ ও টেকসই উন্নয়নে নতুন দিগন্তের সম্ভাবনা তৈরি হয়েছে।
বাংলাদেশে আবহাওয়ার সঙ্গে মানুষের সম্পর্কটা বরাবরই একটু আবেগমাখা। গ্রামবাংলায় কেউ যদি আকাশের দিকে তাকিয়ে বলে, “মনে হচ্ছে আজ বৃষ্টি নামবে”, তখন আশপাশের লোকেরা হাসতে হাসতেই জিজ্ঞেস করে, “ কী দাদা, মেঘ দেখে বুঝলেন নাকি হাঁটু ব্যথা বলছে?” অর্থাৎ, পূর্বাভাসটা কি আকাশের মেঘ দেখে নাকি আপনার শরীরের ব্যথা দেখে?”। আরেকজন বলে উঠেন, “আমাদের দাদী-নানীরা আকাশ না দেখেও শরীরের সংকেত দিয়ে যে নির্ভুল পূর্বাভাস দিতেন, তা আজও গ্রামীণ সংস্কৃতিতে এক দারুণ মজার ও বিস্ময়কর বিষয় হয়ে টিকে আছে।” এভাবে দেশজ রীতি-পদ্ধতির ও জ্ঞানের ভিত্তিতে আবহাওয়ার খবর নেওয়ার এই লোকজ পদ্ধতি যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে মানুষ বুঝতে শুরু করেছে—আবহাওয়া আর আগের মতো নেই। মেঘের ভাষা বদলে গেছে, নদীর স্রোতও যেন একটু বেশি অস্থির, আর গ্রীষ্মের রোদও আগের চেয়ে অনেক বেশি রাগী।
এই পরিবর্তনের নামই জলবায়ু পরিবর্তন। আর বাংলাদেশের মতো নদীমাতৃক, নিম্ন-প্লাবন ভূমির ভূখন্ডে এর প্রভাব যেন একটু বেশিই নাটকীয়। কোথাও নদীভাঙন, কোথাও ঘূর্ণিঝড়, কোথাও খরা, আবার কোথাও লবণাক্ততা জমির বুক চিরে উঠে আসছে। ফলে কৃষকের ধানক্ষেত থেকে শুরু করে জেলের জাল—সবখানেই যেন প্রকৃতির সঙ্গে নতুন করে বোঝাপড়া করতে হচ্ছে।
বাংলাদেশ আজ বিশ্বের মানচিত্রে কেবল একটি বদ্বীপ নয়, বরং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের এক জীবন্ত গবেষণাগার। একদিকে হিমালয়ের পাদদেশ থেকে নেমে আসা পলিতে গড়া উর্বর ভূমি, অন্যদিকে বঙ্গোপসাগরের উত্তাল জলরাশি—এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ এখন এক সন্ধিক্ষণে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের মানুষ হাড়লগ্নি অভিজ্ঞতায় বুঝতে পারছে যে, প্রকৃতির মেজাজ আর আগের মতো নেই। মেঘের ভাষা বদলে গেছে, নদীর স্রোত হয়েছে অস্থির, আর গ্রীষ্মের রোদ যেন আরও বেশি রাগী হয়ে উঠেছে। এই নাটকীয় পরিবর্তনের নামই জলবায়ু পরিবর্তন, যার সবচেয়ে বেশি প্রভাব পড়ছে আমাদের মতো নদীমাতৃক ও নিম্ন-প্লাবন ভূমির ভূখণ্ডে।
স্থানীয় বাস্তবতায় অভিযোজনের কার্যারম্ভ তথা ইনসেপশন সভা
জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে অনেক গবেষণা হয়েছে, অনেক আন্তর্জাতিক সম্মেলনও হয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলেন, এর প্রকৃত প্রভাব সবচেয়ে বেশি বোঝেন গ্রামের মানুষ। উপকূলের কৃষক জানেন কোন বছরে লবণাক্ততা বেশি হয়েছে। উত্তরাঞ্চলের কৃষক জানেন কখন খরা বেশি হয়েছে। আবার হাওর এলাকার মানুষ জানেন অকাল বন্যা কীভাবে এক রাতেই ফসল ডুবিয়ে দিতে পারে। এই কারণেই LAPA ধারণার মূল ভিত্তি হলো স্থানীয় অভিজ্ঞতা। এখানে পরিকল্পনা তৈরি হয় স্থানীয় মানুষ, প্রশাসন এবং বিশেষজ্ঞদের যৌথ আলোচনার মাধ্যমে। ফলে এটি শুধু একটি নীতিগত দলিল নয়; বরং মাঠপর্যায়ের বাস্তব সমস্যার সমাধান খোঁজার একটি প্রক্রিয়া।
এই বাস্তবতার মধ্যেই রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের ভবনে বসেছিল একটি গুরুত্বপূর্ণ সভা। শহরের কংক্রিট ঘেরা আগারগাঁওয়ে যখন মার্চের তপ্ত রোদ জানান দিচ্ছে যে ঋতুরাজ বসন্ত বিদায় নিচ্ছে। ঠিক তখনই পরিবেশ ভবনের তিনতলার ‘গ্রিন কনফারেন্স রুম’-এ এক শীতল কিন্তু অত্যন্ত জরুরি এই আলোচনার আসর বসেছিল।
১২ মার্চ ২০২৬, ঘড়ির কাঁটায় যখন সকাল ১১টা, তখন সভাটি শুরু হওয়ার কথা থাকলেও, পারস্পরিক পরিচিতির মাধ্যমে শুরু হয়। এরপর থেকেই বাইরে ট্রাফিক জ্যামের শব্দ ছাপিয়ে ভেতরে চলছিল আগামীর বাংলাদেশ রক্ষার এক মহাপরিকল্পনা। বিষয়বস্তু গালভরা নাম— Local Adaptation Plan of Action (LAPA); তথা স্থানীয় অভিযোজন কর্মপরিকল্পনা। সহজ বাংলায় যাকে বলা যায় ‘লোকজ জলবায়ু লড়াইয়ের ছক’। এই দিন সকাল এগারোটার দিকে পরিবেশ ভবনের তৃতীয় তলার গ্রিন কনফারেন্স রুমে একে একে জড়ো হচ্ছিলেন বিভিন্ন বিভাগের কর্মকর্তা, গবেষক ও বিশেষজ্ঞরা। বাইরে বসন্তের রোদ, ভেতরে আলোচনার কেন্দ্রবিন্দু—বাংলাদেশের জলবায়ু অভিযোজনের নতুন দিগন্ত LAPA।
সভায় সভাপতিত্ব করছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ সোলায়মান হায়দার। সভার আয়োজন করা হয়েছিল পরিবেশ অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের আওতায়—“Integrating Climate Change Adaptation into Sustainable Development Pathways of Bangladesh।” নামটা একটু দীর্ঘ হলেও এর ভাবনা সহজ: উন্নয়ন হবে, কিন্তু সেই উন্নয়ন যেন জলবায়ুর ঝুঁকির কাছে হার না মানে। সভায় সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক জনাব খালেদ হাসান। সভার শুরুতেই নেকমের নির্বাহী পরিচালক কাজের লক্ষ্য উদ্দেশ্য সকলকে অবহিত করেন। এরপরে নেকমের চেয়ারম্যান মহোদয় ইনসেপশন রিপোর্ট উপস্থাপন করেন।
পরিবেশ ভবনে সভাকক্ষের ভেতরের গল্প
সভায় উপস্থিত ছিলেন জলবায়ু রক্ষার একঝাঁক ‘সেনাপতি’। একদিকে যেমন ছিলেন পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন শাখার (জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, আইন ও পরিকল্পনা) পরিচালক ও কর্মকর্তারা, অন্যদিকে ছিলেন অভিজ্ঞ গবেষকদের দল। বাস্তবায়নকারী সংস্থা NACOM-এর প্রতিনিধিগণ যেন অভিজ্ঞতার ঝুলি খুলে বসেছিলেন। সাথে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এমনকি আন্তর্জাতিক সহযোগী সংস্থা UNDP-র প্রতিনিধিরাও বাদ যাননি এই ‘মহা-আড্ডা’ থেকে।
এখানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশন), পরিচালক (প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা), পরিচালক (আইন) ও প্রকল্প পরিচালক, এবং পরিচালক (পরিকল্পনা শাখা)। এছাড়া উপস্থিত ছিলেন NACOM–এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রব মোল্লা, সংস্থাটির নির্বাহী পরিচালক ও এই প্রকল্পের টীম লিডার ড. এস. এম. মনজুরুল হান্নান খান, এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও পরিচালক মো. আব্দুল মান্নান । আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জলবায়ু অভিযোজন বিষয়ে ক্যাপাসিটি বিল্ডিং বিশেষজ্ঞ ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, জেন্ডার বিশেষজ্ঞ রোমানা আলি, এবং NACOM–এর গবেষণা সহযোগী আবির মাহমুদ । যদিও অংশগ্রহণকারীর সংখ্যা (১৮ থেকে ২০) খুব ছোট ছিল কিন্তু বাস্তবে খুবই ফলপ্রসূ। একজন কর্মকর্তা মৃদু হাসি দিয়ে বললেন, “আজকের আলোচনার বিষয়টা খুব গুরুগম্ভীর হলেও আমাদের লক্ষ্য কিন্তু খুব সহজ—মানুষকে টিকিয়ে রাখা।”
আসলে অভিযোজনের সমীকরণ খুবই বৈচিত্র্যময় । এ যেনো গ্রামের নুন, শহরের তেল। আসলে আমরা যখন ঢাকায় এসি রুমে বসে কফি খাই, তখন সাতক্ষীরার কৃষক লোনা পানির সাথে যুদ্ধ করেন, আর উত্তরের কুড়িগ্রামে নদী তার পেটে পুরে নেয় আস্ত এক বসতভিটা। এই যে এক দেশে দুই রকম আপদ, তার সমাধান কি ঢাকার শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে সম্ভব?
সভার আলোচনায় উঠে এল সেই চিরন্তন সত্য—জলবায়ু পরিবর্তনের থাবায় সবচেয়ে বেশি সয় স্থানীয় মানুষ। তাই অভিযোজন পরিকল্পনা যদি হয় ‘টপ-ডাউন’ বা ওপর থেকে চাপিয়ে দেওয়া, তবে তা অনেক সময় কাঁচি দিয়ে নখ কাটার বদলে কুঠার চালানোর মতো হাস্যকর হয়ে দাঁড়ায়। এখানেই LAPA-এর সার্থকতা। এটি এমন এক কাঠামো যেখানে স্থানীয় রমিজ মিয়া বা ফাতেমা বিবির অভিজ্ঞতাকে ফাইলে বন্দি করে নীতিনির্ধারণী টেবিলে তোলা হয়। এই সভা আমাদের শিখায় যে, "জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই শুধু প্রযুক্তি বা অর্থের বিষয় নয়—এটি মানুষের সম্মিলিত উদ্যোগের বিষয়।"
এখানে আসলে উন্নয়ন আর জলবায়ু একই টেবিলে বসে সমস্যা সমাধানের প্রয়াস রয়েছে। বাংলাদেশে উন্নয়ন মানেই এতদিন ছিল রাস্তা, সেতু, বিদ্যুৎ কিংবা শিল্প। কিন্তু সময়ের সঙ্গে বোঝা গেছে, উন্নয়নের এই গল্পে আরেকটা চরিত্র আছে—জলবায়ু। যদি এই চরিত্রকে উপেক্ষা করা হয়, তবে একদিন দেখা যাবে নতুন রাস্তা বানানো হয়েছে ঠিকই, কিন্তু বন্যার পানিতে তা ডুবে গেছে। এই কারণেই উন্নয়ন পরিকল্পনার সঙ্গে জলবায়ু অভিযোজনকে যুক্ত করার প্রয়োজনীয়তা এখন স্পষ্ট। পরিবেশ অধিদপ্তরের এই প্রকল্প সেই কাজটিই করার চেষ্টা করছে। প্রকল্পের লক্ষ্য হলো দেশের উন্নয়ন পরিকল্পনায় জলবায়ু ঝুঁকি বিবেচনা করা এবং সেই অনুযায়ী অভিযোজন কৌশল তৈরি করা। এই প্রেক্ষাপটে NACOM নামের একটি অভিজ্ঞ সংস্থা প্রস্তুত করেছে LAPA Inception Report—যেখানে স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজন পরিকল্পনা তৈরির একটি প্রাথমিক কাঠামো তুলে ধরা হয়েছে। সেই প্রতিবেদনের উপস্থাপন ও পর্যালোচনার জন্যই এই সভার আয়োজন।

মূল উদ্যোগ—পাঁচ কৃষি-পরিবেশ অঞ্চলে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন
বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। বন্যা, খরা, নদীভাঙন, লবণাক্ততা এবং পাহাড়ধসের মতো প্রাকৃতিক দুর্যোগ ক্রমেই মানুষের জীবন ও জীবিকাকে প্রভাবিত করছে। এই বাস্তবতায় স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজনকে শক্তিশালী করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের অধীনে পরিচালিত “Integrating Climate Change Adaptation into Sustainable Development Pathways of Bangladesh” প্রকল্পের আওতায় দেশের পাঁচটি কৃষি-পরিবেশ অঞ্চল (Agro-Ecological Zones—AEZ) কেন্দ্র করে Local Adaptation Plan of Action (LAPA) প্রণয়ন করা হচ্ছে।
এই অ্যাসাইনমেন্টের লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিবেচনায় নিয়ে স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অভিযোজন পরিকল্পনা তৈরি করা এবং তা বাস্তবায়নের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা। প্রকল্পের অংশ হিসেবে প্রথম ধাপে নির্বাচিত পাঁচটি কৃষি-পরিবেশ অঞ্চলের বর্তমান পরিস্থিতি, জলবায়ু ঝুঁকি ও দুর্বলতার ভিত্তি তথ্য (baseline) হালনাগাদ করা হবে। এরপর জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করে প্রতিটি অঞ্চলের জন্য উপযোগী অভিযোজন কৌশল নির্ধারণ করা হবে।
নির্বাচিত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে তিস্তা মিয়ান্ডার ফ্লাডপ্লেইন (কুড়িগ্রাম), পূর্ব সুরমা-কুশিয়ারা বন্যাপ্রবণ এলাকা (সুনামগঞ্জ), বরেন্দ্র অঞ্চল (নওগাঁ), পার্বত্য অঞ্চল (রাঙামাটি) এবং চট্টগ্রাম উপকূলীয় সমভূমি। এই অঞ্চলগুলো বাংলাদেশের ভিন্ন ভিন্ন জলবায়ু ঝুঁকি ও ভৌগোলিক বৈশিষ্ট্যকে প্রতিনিধিত্ব করে, যা অভিযোজন পরিকল্পনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অ্যাসাইনমেন্টের আওতায় প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটকে (PMU) প্রকল্প বাস্তবায়নের জন্য উপযুক্ত সাইট নির্বাচন ও কৌশল নির্ধারণে প্রযুক্তিগত পরামর্শ দেওয়া হবে। একই সঙ্গে স্থানীয় অংশীজনদের সঙ্গে পরামর্শ সভা ও কর্মশালার মাধ্যমে পরিকল্পনা প্রণয়নে অংশগ্রহণমূলক পদ্ধতি অনুসরণ করা হবে।
এই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো জলবায়ু সহনশীল অভিযোজন কার্যক্রম বাস্তবায়নে সহায়তা প্রদান। এর মধ্যে রয়েছে উপকূলীয় বনায়ন ও পুনর্বনায়ন, জলাধার ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং লিঙ্গ-সংবেদনশীল জীবিকা বৈচিত্র্যকরণ। এসব পদক্ষেপ স্থানীয় জনগোষ্ঠীর জীবন ও জীবিকাকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে সহায়তা করবে।
এছাড়া স্থানীয় সরকার কর্মকর্তা, উন্নয়নকর্মী এবং সংশ্লিষ্ট অংশীজনদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হবে। এসব প্রশিক্ষণে জলবায়ু ঝুঁকি বিশ্লেষণ, অভিযোজন পরিকল্পনা প্রণয়ন, ব্যয়-সুবিধা বিশ্লেষণ এবং কমিউনিটি-ভিত্তিক অভিযোজন পদ্ধতি সম্পর্কে দক্ষতা বৃদ্ধি করা হবে।
অন্যদিকে প্রকল্পের আওতায় কৃষি-পরিবেশ অঞ্চল পর্যায়ে একটি জলবায়ু অভিযোজন অর্থায়ন ট্র্যাকিং ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে অভিযোজন খাতে অর্থায়নের প্রবাহ পর্যবেক্ষণ এবং জাতীয় পরিকল্পনার সঙ্গে সমন্বয় সাধন সহজ হবে। পাশাপাশি বেসরকারি খাতকে সম্পৃক্ত করতে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহায়তায় একটি জলবায়ু সহনশীল ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন করা হবে।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় একটি কার্যকর মডেল তৈরি হবে। একই সঙ্গে এটি টেকসই উন্নয়ন পরিকল্পনার সঙ্গে জলবায়ু অভিযোজনকে সমন্বিত করার ক্ষেত্রে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে।
ইনসেপশন প্রতিবেদনের মূল অংশ
প্রায় ৯৭ পৃষ্টার একটি কম্প্রিহেনসিভ ও গবেষণাভিত্তিক এই প্রতিবেদনের বিশেষ কিছু দিক নিচে আলোচনা করা হলো:
২. অভিযোজন পরিকল্পনার মূল লক্ষ্য: এই উদ্যোগের প্রধান লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি করা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা। এজন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
- প্রথমত, জলবায়ু ঝুঁকি ও দুর্বলতা চিহ্নিত করা। প্রতিটি অঞ্চলে কোন ধরনের জলবায়ু ঝুঁকি সবচেয়ে বেশি প্রভাব ফেলছে তা বিশ্লেষণ করা হবে।
- দ্বিতীয়ত, সম্ভাব্য অভিযোজন ব্যবস্থা নির্ধারণ করা। যেমন—খরা সহনশীল ফসল, উন্নত সেচব্যবস্থা, বন্যা সহনশীল অবকাঠামো, উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ বনায়ন ইত্যাদি।
- তৃতীয়ত, স্থানীয় ও জাতীয় উন্নয়ন পরিকল্পনার সঙ্গে এই অভিযোজন কৌশলকে সমন্বিত করা।
- চতুর্থত, স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি করা যাতে তারা ভবিষ্যতে নিজেরাই অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে।
৩. প্রকল্পের মূল উদ্দেশ্য ও কার্যক্রম: এই প্রকল্পের মূল লক্ষ্য হলো জাতীয় অভিযোজন পরিকল্পনাকে (NAP) মাঠ পর্যায়ে কার্যকর করা । ইনসেপশন রিপোর্টে কয়েকটি বিশেষ দিকের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে:
- ক) জলবায়ু ঝুঁকি মানচিত্রায়ন: আধুনিক জিআইএস (GIS) প্রযুক্তি ও উপগ্রহ তথ্যের মাধ্যমে প্রতিটি এলাকার সুনির্দিষ্ট বিপন্নতা চিহ্নিত করা হবে ।
- খ) স্থানীয় মানুষের অংশগ্রহণ: স্থানীয় জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অভিযোজন পরিকল্পনা করা হবে ।
- গ) জলবায়ু অর্থায়ন ট্র্যাকিং: স্থানীয় সরকার পর্যায়ে জলবায়ু পরিবর্তনের জন্য কত অর্থ ব্যয় হচ্ছে, তা পর্যালোচনার জন্য একটি বিশেষ পদ্ধতি তৈরি করা হবে ।
- ঘ) বেসরকারি খাতের সম্পৃক্ততা: চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (CCCI)-এর মতো বাণিজ্যিক সংগঠনের সাথে মিলে জলবায়ু-সহনশীল ব্যবসায়িক মডেল তৈরি করা হবে।
- ঙ) স্থায়িত্ব ও ভবিষ্যৎ ভাবনা: প্রকল্পটি কেবল পরিকল্পনা তৈরির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এটি উপজেলা ও ইউনিয়ন পরিষদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনার সাথে যুক্ত করা হবে যাতে প্রকল্প শেষ হওয়ার পরও স্থানীয় প্রশাসন এই কার্যক্রম চালিয়ে নিতে পারে । এ ছাড়া স্থানীয় কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা ভবিষ্যতে নিজেরাই এই ধরণের পরিকল্পনা প্রণয়ন করতে পারেন । জলবায়ু পরিবর্তনের এই অসম লড়াইয়ে টিকে থাকতে হলে স্থানীয় পর্যায়ের প্রস্তুতিই হবে বাংলাদেশের প্রধান হাতিয়ার। আর 'লাপা' প্রকল্প সেই লক্ষ্যেই একটি শক্তিশালী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে ।
- চ) LAPA ওপর থেকে চাপিয়ে দেওয়া নয়, মাটি থেকে উঠে আসা পরিকল্পনা: জলবায়ু অভিযোজনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল হলো 'টপ-ডাউন' বা ওপর থেকে কোনো সমাধান চাপিয়ে দেওয়া। ঢাকার এসি রুমে বসে সাতক্ষীরার লোনা পানির সমস্যা বা কুড়িগ্রামের নদীভাঙনের প্রকৃত সমাধান বের করা সম্ভব নয়। এটি অনেকটা কাঁচি দিয়ে নখ কাটার বদলে কুঠার চালানোর মতো হাস্যকর হয়ে দাঁড়ায়। LAPA-এর মূল সার্থকতা এখানেই। এটি এমন এক কাঠামো যেখানে স্থানীয় রমিজ মিয়া বা ফাতেমা বিবির আজীবনের অভিজ্ঞতাকে নীতিনির্ধারণী টেবিলে নিয়ে আসা হয়। এটি বিশ্বাস করে যে, জলবায়ু পরিবর্তনের প্রকৃত প্রভাব বিশেষজ্ঞের চেয়ে উপকূলের কৃষক বা হাওরের মৎস্যজীবী বেশি ভালো বোঝেন। পরিবেশ অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন “Integrating Climate Change Adaptation into Sustainable Development Pathways of Bangladesh” প্রকল্পটি এই স্থানীয় কণ্ঠস্বরকেই জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করছে।
- তিস্তা মিয়ান্ডার বন্যা সমভূমি: এখানে প্রধান সমস্যা আকস্মিক বন্যা ও তীব্র নদীভাঙন।
- পূর্ব সুরমা-কুশিয়ারা বন্যা সমভূমি: হাওর এলাকার এই অঞ্চলে মৌসুমি বন্যা কৃষি ও জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে।
- চট্টগ্রাম উপকূলীয় সমভূমি: ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও ক্রমবর্ধমান লবণাক্ততা এখানকার মূল চ্যালেঞ্জ。
- সমতল বারিন্দ অঞ্চল (বরেন্দ্র এলাকা): খরা এবং ভূগর্ভস্থ পানির তীব্র সংকট এখানকার কৃষি উৎপাদনকে হুমকির মুখে ফেলেছে。
- উত্তর ও পূর্বের পাহাড়ি এলাকা: এখানে পাহাড়ি ভূমিধস এবং বন উজাড় পরিবেশগত ভারসাম্য নষ্ট করছে।
৫. পাঁচটি ভিন্ন ভূপ্রকৃতি, পাঁচ ধরনের জলবায়ু ঝুঁকি: বাংলাদেশের কৃষি–পরিবেশ অঞ্চলগুলোকে (Agro-Ecological Zones বা AEZ) বিবেচনায় রেখে এই পরিকল্পনায় পাঁচটি গুরুত্বপূর্ণ অঞ্চলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এগুলো হলো—তিস্তা মিয়ান্ডার বন্যা সমভূমি, পূর্ব সুরমা–কুশিয়ারা বন্যা সমভূমি, চট্টগ্রাম উপকূলীয় সমভূমি, সমতল বারিন্দ অঞ্চল এবং উত্তর ও পূর্বের পাহাড়ি এলাকা। এই অঞ্চলগুলোর প্রত্যেকটিরই জলবায়ু ঝুঁকির ধরন আলাদা। তিস্তা অববাহিকায় প্রায়ই দেখা যায় আকস্মিক বন্যা ও নদীভাঙন। সুরমা–কুশিয়ারা অঞ্চলে হাওর এলাকার মৌসুমি বন্যা কৃষি ও জীবনযাত্রাকে বিপর্যস্ত করে। চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততা বৃদ্ধি বড় ধরনের সমস্যা। অন্যদিকে বারিন্দ অঞ্চলে খরা ও পানির সংকট কৃষি উৎপাদনকে চ্যালেঞ্জের মুখে ফেলে। পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধস ও অনিয়ন্ত্রিত বন উজাড় পরিবেশগত ভারসাম্যকে ঝুঁকির মধ্যে ফেলছে। এই বহুমাত্রিক ঝুঁকির বাস্তবতায় একটি একক জাতীয় পরিকল্পনা দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়। তাই অঞ্চলভিত্তিক বাস্তবতা বিবেচনায় নিয়ে স্থানীয় পর্যায়ে অভিযোজন পরিকল্পনা তৈরির উদ্যোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
৬. স্থানীয় বাস্তবতা থেকে অভিযোজন কৌশল: ইনসেপশন রিপোর্ট অনুযায়ী, LAPA পরিকল্পনার অন্যতম বৈশিষ্ট্য হলো স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও জ্ঞানকে গুরুত্ব দেওয়া। অনেক সময় গ্রামীণ মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিবেশগত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার নানা পদ্ধতি তৈরি করেছেন। এসব স্থানীয় জ্ঞানকে বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে সমন্বয় করে অভিযোজন কৌশল তৈরি করা হবে। পরিকল্পনা প্রণয়নের সময় স্থানীয় কৃষক, নারী, জেলে, আদিবাসী সম্প্রদায় এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি অনুভব করেন স্থানীয় মানুষই। তাদের অভিজ্ঞতা ও প্রয়োজনকে বিবেচনায় না নিলে কোনো পরিকল্পনাই কার্যকর হয় না।
৭. সমন্বিত প্রতিষ্ঠানগত কাঠামো: এই উদ্যোগ বাস্তবায়নে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার কথাও উল্লেখ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট (PMU) পুরো কার্যক্রমের তত্ত্বাবধান করবে। পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠান, কৃষি বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, বন বিভাগসহ বিভিন্ন সরকারি সংস্থা সমন্বিতভাবে কাজ করবে। এছাড়া বেসরকারি সংস্থা Nature Conservation Management (NACOM) কারিগরি সহায়তা প্রদান করছে। গবেষণা, তথ্য বিশ্লেষণ এবং স্থানীয় পর্যায়ে পরামর্শ সভার মাধ্যমে অভিযোজন কৌশল নির্ধারণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
- ঝুঁকি বিশ্লেষণ: প্রতিটি অঞ্চলের প্রকৃত সমস্যা, অবকাঠামোগত ঘাটতি এবং সামাজিক প্রতিবন্ধকতা গভীরভাবে বিশ্লেষণ করা। সঠিক বৈজ্ঞানিক ডাটা ছাড়া কোনো পরিকল্পনাই টেকসই হয় না।
- অন্তর্ভুক্তি: উন্নয়ন তখনই সার্থক হয় যখন তাতে নারী, প্রান্তিক জনগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ থাকে। বিশেষ করে গ্রামীণ জীবনে পানি ও খাদ্য ব্যবস্থাপনায় নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তাদের মতামত পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ।
- সমন্বয়: ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় নীতিনির্ধারণী পর্যায় পর্যন্ত একটি নিরবচ্ছিন্ন সেতুবন্ধন তৈরি করা। অনেক সময় এক দপ্তর জানে না অন্য দপ্তর কী করছে—এই 'সমন্বয়হীনতার রোগ' দূর করাই এর অন্যতম লক্ষ্য।
৯. ‘থিওরি অব চেঞ্জ’ — পরিকল্পনা থেকে বাস্তবতায়: ইনসেপশন রিপোর্টে একটি গুরুত্বপূর্ণ ধারণা হিসেবে “থিওরি অব চেঞ্জ” তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে দেখানো হয়েছে, কীভাবে স্থানীয় পর্যায়ের তথ্য সংগ্রহ, অংশগ্রহণমূলক আলোচনা এবং বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে একটি বাস্তবসম্মত অভিযোজন পরিকল্পনা তৈরি করা সম্ভব। এই প্রক্রিয়ায় প্রথমে তথ্য সংগ্রহ ও ঝুঁকি বিশ্লেষণ করা হবে। এরপর স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে আলোচনা করে সম্ভাব্য সমাধান নির্ধারণ করা হবে। পরে সেই সমাধানগুলোকে পরিকল্পনার আকারে সাজিয়ে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নীতি ও অর্থায়নের পথ নির্ধারণ করা হবে।
১০. জলবায়ু অভিযোজন ও উন্নয়নের যোগসূত্র: বিশেষজ্ঞদের মতে, জলবায়ু অভিযোজনকে শুধু পরিবেশগত উদ্যোগ হিসেবে দেখলে চলবে না। এটি দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতার সঙ্গেও গভীরভাবে জড়িত। উদাহরণ হিসেবে বলা যায়, কৃষি উৎপাদন যদি জলবায়ু পরিবর্তনের কারণে কমে যায়, তাহলে তা সরাসরি খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে প্রভাবিত করবে। আবার ঘূর্ণিঝড় বা বন্যায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে উন্নয়ন কার্যক্রমও বাধাগ্রস্ত হবে। তাই অভিযোজন পরিকল্পনাকে জাতীয় উন্নয়ন কৌশলের অংশ হিসেবে বিবেচনা করা জরুরি।
ইনসেপশন সভার সারসংক্ষেপ ও বিশেষজ্ঞ অভিমত
- কৃষি ও জীবিকা: NACOM-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রব মোল্লা বলেন, স্থানীয় জ্ঞান ও কৃষকের বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দিলে কৃষি অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আসবে।
- সক্ষমতা বৃদ্ধি: নির্বাহী পরিচালক ড. এস. এম. মনজুরুল হান্নান খান জানান, স্থানীয় সরকার ও কৃষকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হচ্ছে, যা একটি নতুন যুগের সূচনা করবে।
- সমন্বয়: প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. আব্দুল মান্নান জোর দেন সরকারি সংস্থা, স্থানীয় সম্প্রদায় এবং উন্নয়ন অংশীদারদের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরির ওপর।
- NACOM— প্রকৃতির পাহারাদার যখন সারথি: এই বিশাল কর্মযজ্ঞের কারিগরি সহায়তায় রয়েছে ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত সংস্থা Nature Conservation Management (NACOM)। "উন্নত মানবজীবনের জন্য প্রকৃতির সুরক্ষা"—এই দর্শনকে সামনে রেখে তারা কাজ করছে। তারা কেবল ফাইল নাড়াচাড়া করা সংস্থা নয়, বরং মাঠপর্যায়ে মাটি ও মানুষের সাথে মিলে কাজ করা এক অভিজ্ঞ প্রতিষ্ঠান। তাদের 'থিওরি অব চেঞ্জ' মডেলে দেখানো হয়েছে কীভাবে স্থানীয় তথ্য সংগ্রহ এবং বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে একটি বাস্তবসম্মত সমাধান বের করা যায়।
চ্যালেঞ্জের পাহাড় এবং আগামীর প্রত্যাশা
শেষ কথা: টিকে থাকার লড়াইয়ে আমরাই বিজয়ী হবো
সার্বিক মূল্যায়ন
যদি এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হয়, তবে স্থানীয় মানুষের অভিজ্ঞতা, বিজ্ঞান এবং নীতিনির্ধারণ—এই তিনের সমন্বয়ে বাংলাদেশ জলবায়ু সহনশীল উন্নয়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। আর তখন হয়তো গ্রামবাংলার কোনো কৃষক আবার আকাশের দিকে তাকিয়ে বলবেন, “আবহাওয়ার সঙ্গে লড়াইটা কঠিন ঠিকই, কিন্তু আমরা লড়াইটা শিখে গেছি।”
আসলে ন্যাকমের এই প্রকল্প আমাদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুলছে। বাংলাদেশ ইতোমধ্যেই জলবায়ু অভিযোজনের ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা পেয়েছে। উপকূলীয় বাঁধ নির্মাণ, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, আগাম সতর্কবার্তা ব্যবস্থা—এসব উদ্যোগ অনেক প্রাণ রক্ষা করেছে। তবে জলবায়ু পরিবর্তনের গতি যেভাবে বাড়ছে, তাতে আরও সুসংগঠিত এবং স্থানীয় বাস্তবতাভিত্তিক পরিকল্পনা প্রয়োজন। পাঁচটি কৃষি–পরিবেশ অঞ্চলে LAPA পরিকল্পনা তৈরির উদ্যোগ সেই প্রয়োজনেরই প্রতিফলন। এই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হলে স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন ক্ষমতা বাড়বে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি অনেকটাই কমানো সম্ভব হবে।
বাংলাদেশের উন্নয়ন যাত্রা আজ নতুন এক বাস্তবতার মুখোমুখি—জলবায়ু পরিবর্তন। সেই বাস্তবতায় টিকে থাকতে হলে শুধু বড় বড় জাতীয় পরিকল্পনা নয়, দরকার স্থানীয় পর্যায়ের বাস্তবভিত্তিক সমাধান। LAPA উদ্যোগ সেই পথেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ভবিষ্যতের বাংলাদেশকে আরও সহনশীল ও টেকসই করে তুলতে পারে।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র
#জলবায়ু_পরিবর্তন #জলবায়ু_অভিযোজন #LAPA #ClimateAdaptation #ClimatePolicy #ClimateAction Bangladesh Development #বাংলাদেশ #টেকসই_উন্নয়ন #SustainableDevelopment #BangladeshClimate #Environment #পরিবেশ #ClimateStory #প্রকৃতি_সংরক্ষণ #EnvironmentalPolicy #NatureConservation #GreenFuture

আপনার মূল্যবান মতামত দিন: