odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 27th April 2026, ২৭th April ২০২৬
গুজব ও উসকানিমূলক অপতথ্য ছড়ানোর অভিযোগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

সাদিক কায়েমসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছাত্রদলের আবেদন

odhikarpatra | প্রকাশিত: ২৬ April ২০২৬ ২৩:৫১

odhikarpatra
প্রকাশিত: ২৬ April ২০২৬ ২৩:৫১

অধিকারপত্র ডটকম 

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

গুজব ও উসকানিমূলক অপতথ্য ছড়ানোর অভিযোগে ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে নেতারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা একটি লিখিত আবেদন জমা দেন।

ছাত্রদল নেতারা জানান, তাদের অভিযোগের ভিত্তিতে উপাচার্য বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে রাজনৈতিক কার্যক্রমের নামে যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।

নেতারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক ও দায়িত্বশীল ছাত্ররাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন এবং একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।



আপনার মূল্যবান মতামত দিন: