odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 31st May 2026, ৩১st May ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভঙ্গ? হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা ইরানের। লেবাননে ইসরায়েলের স্থল অভিযান ও বিমান হামলার প্রতিক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত।

হরমুজ প্রণালিতে আবারও বন্ধ তেলবাহী ট্যাংকার চলাচল! ইসরায়েলের লেবানন হামলার জেরে ইরানের কঠোর পদক্ষেপ

odhikarpatra | প্রকাশিত: ৮ April ২০২৬ ২৩:৫৪

odhikarpatra
প্রকাশিত: ৮ April ২০২৬ ২৩:৫৪

অধিকার পত্র ডটকম প্রতিবেদক

মূল সংবাদ

ঢাকা: আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের অন্যতম কৌশলগত জলপথ হরমুজ প্রণালি। ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, এ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার সকালে ইরানের অনুমতি নিয়ে মাত্র দুটি তেলের ট্যাংকার প্রণালি অতিক্রম করতে পারলেও বর্তমানে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ইরানের আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ফার্স এবং সরকারি সংবাদ সংস্থা ইরনা এই তথ্য নিশ্চিত করেছে। সংবাদমাধ্যম দুটি জানিয়েছে, লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলাই এই সিদ্ধান্তের মূল কারণ।

প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতি দেওয়া। ইরান সেই শর্ত মেনে কিছুদিন জাহাজ চলাচল করতে দিলেও বর্তমানে সেই চুক্তি কার্যত লঙ্ঘিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে “সবচেয়ে বড়” হামলা চালাচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তার প্রতিক্রিয়ায় ইরান এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে জ্বালানির দাম আবারও আকাশছোঁয়া হতে পারে। আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও এটি বড় হুমকি হিসেবে দেখা দিতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: