অধিকার পত্র ডটকম
মূল প্রতিবেদন
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৬: দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যাম্পাস পরিস্থিতি উত্তপ্ত থাকার প্রেক্ষাপটে জরুরি সাংগঠনিক সভা ডেকেছে ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সঙ্গে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পর্যায়ের নেতাদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হবে শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের নেতাদের সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদেরও অংশগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া রাজধানীর বিভিন্ন কলেজ যেমন ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, তেজগাঁও কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের নেতাদেরও সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। ঢাকা মহানগরের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখার অধীন ইউনিটগুলোর নেতারাও এই বৈঠকে অংশ নেবেন।
কেন্দ্রীয় নেতারা সংশ্লিষ্ট সকল ইউনিটের নেতাদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দিয়েছেন।
ক্যাম্পাস উত্তপ্ত, জরুরি সভায় বসছে ছাত্রদল
#ছাত্ররাজনীতি #ছাত্রদল #ক্যাম্পাসপরিস্থিতি #ঢাকাবিশ্ববিদ্যালয় #বাংলাদেশ

আপনার মূল্যবান মতামত দিন: