odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 25th June 2026, ২৫th June ২০২৬
ব্যক্তিগত কারণ দেখিয়ে উপাচার্যের কাছে জমা দিলেন পদত্যাগপত্র

হঠাৎ ঢাবি প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের পদত্যাগ

odhikarpatra | প্রকাশিত: ১০ May ২০২৬ ১৮:২৩

odhikarpatra
প্রকাশিত: ১০ May ২০২৬ ১৮:২৩

অধিকারপত্র ডটকম 

ঢাবি প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক সাইফুদ্দীন আহমদ গণমাধ্যমকে বলেন, ব্যক্তিগত কারণেই তিনি প্রক্টর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বলেন, “পদত্যাগপত্র জমা দিয়ে এসেছি। এই মুহূর্তে আমি বিশ্রামে থাকতে চাই।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামও পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রক্টরের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার প্রেক্ষাপটে গত ২৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক সাইফুদ্দীন আহমদকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসার পর গত দুই মাসে বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যেই প্রক্টরের পদত্যাগের ঘোষণা এলো।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও আবাসিক ইস্যু নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল। বিশেষ করে ইডেন কলেজে মধ্যরাতের উত্তেজনাকর পরিস্থিতির ঘটনাও আলোচনায় আসে।



আপনার মূল্যবান মতামত দিন: