অধিকারপত্র ডটকম
ঢাবি প্রতিনিধি,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। তিনি ১০ মে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন এবং ব্যক্তিগত কারণ দেখান।
ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া লেখেন, “I have officially resigned from my position as the Assistant Proctor at the University of Dhaka.”
তিনি জানান, শিক্ষকতা জীবনের সাত বছরে প্রশাসনিক দায়িত্ব নেওয়ার কোনো পরিকল্পনা ছিল না তার। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও প্রশাসনিক দায়িত্ব গ্রহণে আগ্রহী ছিলেন না বলে উল্লেখ করেন তিনি।
তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর সাইফুদ্দীন আহমদের ফোন পাওয়ার পর দায়িত্ব নেওয়ার বিষয়ে আগ্রহী হন বলে জানান তিনি। পোস্টে তিনি লেখেন, “আমি সামান্য লেকচারার, তার চেয়েও সামান্য একজন মানুষ, এতো বড় দায়িত্ব যা সচরাচর একটু সিনিয়র শিক্ষকরা পান, সেই দায়িত্বে আমি!!”
সাবেক প্রক্টরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, গত দুই বছরে সাইফুদ্দীন আহমদের কাছ থেকে ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা এবং শিক্ষার্থীদের আগলে রাখার শিক্ষা পেয়েছেন। জুলাই আন্দোলন-পরবর্তী সময়কে “অভূতপূর্ব” অভিজ্ঞতা হিসেবেও উল্লেখ করেন তিনি।
নতুন প্রক্টর ও তার টিমকে শুভকামনা জানিয়ে পোস্টের শেষাংশে তিনি লেখেন, “It was an absolute honour to serve with my team and under the leadership of our Proctor Saifuddin Ahmed sir.”
শেহরীন আমিন ভূঁইয়া মোনামি ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর সাইফুদ্দীন আহমদ পদত্যাগ ফেসবুক পোস্ট জুলাই আন্দোলন

আপনার মূল্যবান মতামত দিন: