odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 6th October 2026, ৬th October ২০২৬
মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্যের বর্ণাঢ্য রাজনৈতিক ও জনসেবামূলক জীবনের স্মৃতিচারণ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে অধ্যাপক আবু ইউসুফ ফকিরের গভীর শোক

odhikarpatra | প্রকাশিত: ১৭ May ২০২৬ ২১:৪৮

odhikarpatra
প্রকাশিত: ১৭ May ২০২৬ ২১:৪৮

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ-১ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের সদ্য প্রয়াত সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন লৌহজং উপজেলার কলমা গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট চিকিৎসাবিদ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক সমিতির নেতা এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আবু ইউসুফ ফকির।

 অধ্যাপক আবু ইউসুফ ফকির ফেসবুকে পোস্ট 

মুন্সীগঞ্জ-১ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের সদ্য প্রয়াত সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন লৌহজং উপজেলার কলমা গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট চিকিৎসাবিদ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক সমিতির নেতা এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আবু ইউসুফ ফকির।

এক শোকবার্তায় অধ্যাপক আবু ইউসুফ ফকির বলেন, মিজানুর রহমান সিনহা ছিলেন মুন্সীগঞ্জের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, জনদরদি নেতা ও উন্নয়নমুখী ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন এবং স্বাস্থ্যখাতে দায়িত্ব পালনকালে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যু দেশ ও এলাকার মানুষের জন্য অপূরণীয় ক্ষতি।

তিনি আরও বলেন, রাজনীতি, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে মিজানুর রহমান সিনহার অবদান মানুষ দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একজন সজ্জন, অভিজ্ঞ ও দূরদর্শী নেতা হিসেবে তিনি সর্বস্তরের মানুষের কাছে সম্মানিত ছিলেন।

অধ্যাপক আবু ইউসুফ ফকির মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান, যেন তিনি তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই গভীর শোক ধৈর্যের সঙ্গে বহন করার তৌফিক কামনা করেন।