odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 5th October 2026, ৫th October ২০২৬
রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৪১৪ জন গ্রেপ্তার; উদ্ধার বিদেশি অস্ত্র, গুলি, ইয়াবা, গাঁজা, হেরোইনসহ বিপুল আলামত।

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪১৪

odhikarpatra | প্রকাশিত: ৫ October ২০২৬ ২১:৫৪

odhikarpatra
প্রকাশিত: ৫ October ২০২৬ ২১:৫৪

অধিকারপত্র ডেস্ক :

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় মোট ৫৯টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন। তিনি জানান, অপরাধ দমন এবং রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, বিভাগভিত্তিক অভিযানে সবচেয়ে বেশি ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। এছাড়া ওয়ারী বিভাগে ৬৬ জন, তেজগাঁওয়ে ৬১ জন, মতিঝিলে ৫৪ জন, উত্তরা বিভাগে ৪৮ জন, লালবাগে ৩৫ জন, রমনায় ২৮ জন, গুলশানে ২৫ জন এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন আলামত ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি। এছাড়া একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।

বিপুল পরিমাণ মাদক উদ্ধার

অভিযানে ২১ হাজার ৬৭২ পিস ইয়াবা, ২ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা এবং ২০ গ্রাম ও ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া অপরাধে ব্যবহৃত ও ছিনতাইকৃত ৩২৪টি মোবাইল ফোন, নয়টি ট্যাব, ছয়টি ট্রাঙ্ক এবং নগদ ৯ হাজার ৫৭০ টাকা উদ্ধার করেছে পুলিশ।

অভিযানের সময় একজন ভিকটিমকেও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়াও চলছে।