অধিকারপত্র ডটকম
প্রকাশিত: সোমবার, ১৮ মে ২০২৬ |
আন্তর্জাতিক প্রতিনিধি :
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ও নিরাপত্তা তদারকির জন্য নতুন একটি সংস্থা গঠনের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ নৌপথের কার্যক্রম আরও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যেই নেওয়া হয়েছে এ উদ্যোগ।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পরিষদ জানায়, নবগঠিত সংস্থাটির নাম রাখা হয়েছে ‘পারসিয়ান গালফ স্ট্রেট অথরিটি’ (Persian Gulf Strait Authority)। নতুন এই কর্তৃপক্ষ হরমুজ প্রণালির সার্বিক ব্যবস্থাপনা, নৌ-নিরাপত্তা এবং কৌশলগত তদারকির দায়িত্ব পালন করবে।
বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালির সর্বশেষ পরিস্থিতি এবং নিরাপত্তা সংক্রান্ত যেকোনো পরিবর্তন বা আপডেট তাৎক্ষণিকভাবে প্রকাশ করবে এই কর্তৃপক্ষ। এর মাধ্যমে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটে নিজেদের নিয়ন্ত্রণ ও নজরদারি আরও শক্তিশালী করতে চায় তেহরান।
বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের বড় একটি অংশ হরমুজ প্রণালির মাধ্যমে সম্পন্ন হয়। ফলে এই নৌপথে যেকোনো উত্তেজনা বা নিরাপত্তা পরিবর্তন আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে সরাসরি প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
মধ্যপ্রাচ্য উত্তেজনা নৌ নিরাপত্তা আন্তর্জাতিক বাণিজ্য জ্বালানি রুট পারস্য উপসাগর Persian Gulf Strait Authority ইরান হরমুজ প্রণালি

আপনার মূল্যবান মতামত দিন: