odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th October 2026, ১৪th October ২০২৬

ভয়াবহ ধূলিঝড়ে বিপর্যস্ত ইরাক, শ্বাসকষ্টে হাসপাতালে শতাধিক মানুষ

odhikarpatra | প্রকাশিত: ১৮ May ২০২৬ ১৬:১২

odhikarpatra
প্রকাশিত: ১৮ May ২০২৬ ১৬:১২

অধিকারপত্র ডটকম, 

আন্তর্জাতিক প্রতিনিধি:

শক্তিশালী ধূলিঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরাক। দেশটির বিভিন্ন অঞ্চল, বিশেষ করে নাজাফ ও বাগদাদ শহরে ভয়াবহ ধূলিঝড় আঘাত হানলে শ্বাসকষ্টজনিত সমস্যায় বহু মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ধূলিঝড়ের কারণে আকাশ ধুলায় ঢেকে যায় এবং দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে আসে। এতে সড়ক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও বিপর্যস্ত হয়ে পড়ে।

বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসতন্ত্রজনিত রোগে আক্রান্ত ব্যক্তিরা বেশি ভোগান্তিতে পড়েছেন। হাসপাতালগুলোতে শ্বাসকষ্ট ও এলার্জিজনিত সমস্যা নিয়ে রোগীদের চাপ বেড়েছে বলে জানা গেছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, খরা ও মরুকরণ বৃদ্ধির কারণে মধ্যপ্রাচ্যে ধূলিঝড়ের প্রকোপ বাড়ছে। ইরাক সাম্প্রতিক বছরগুলোতে বারবার এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে।

ধূলিঝড় চলাকালে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে এবং মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।