odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th October 2026, ১৪th October ২০২৬
মালয়েশিয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতার শারীরিক অবস্থার খোঁজ নিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

odhikarpatra | প্রকাশিত: ১৯ May ২০২৬ ১৯:১১

odhikarpatra
প্রকাশিত: ১৯ May ২০২৬ ১৯:১১

মির্জাআববাস ও মিয়া গোলাম পরোয়ার

অধিকারপত্র ডটকম প্রকাশ: ১৯ মে ২০২৬, ১১:৪২প্রতিবেদক: রাজনৈতিক প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস এমপি বর্তমানে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (১৯ মে) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, মিয়া গোলাম পরওয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে বিএনপির এই নেতার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি।

এ সময় জামায়াত নেতার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি।

উল্লেখ্য, বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস কিছুদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।