odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 13th July 2026, ১৩th July ২০২৬
পরিবর্তিত বিশ্বব্যবস্থায় নতুন নেতৃত্ব ও আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ

জবাবদিহিতাহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না : স্পিকার

odhikarpatra | প্রকাশিত: ২০ May ২০২৬ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ২০ May ২০২৬ ২৩:৫৯

প্রকাশিত: বুধবার | ২০ মে ২০২৬ | বিশেষ প্রতিনিধি,অধিকার পত্র ডটকম 

জাতীয় সংসদের স্পিকার Hafiz Uddin Ahmed বলেছেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতা ছাড়া নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে না।

বুধবার Bangladesh University of Professionals (বিইউপি)-এর সেন্টার ফর ফিউচার স্টাডিজ আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘নতুন বিশ্বব্যবস্থার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় জাতীয় নিরাপত্তা’ প্রতিপাদ্যে আয়োজিত এই সম্মেলনে স্পিকার বলেন, প্রযুক্তির ক্রমবর্ধমান বিস্তারের কারণে নতুন নেতৃত্ব তৈরিতে বিনিয়োগ করতে হবে। এর মাধ্যমে একদিকে জাতির ভবিষ্যৎ নির্মাণে দায়িত্বশীলতার পরিচয় পাওয়া যাবে, অন্যদিকে জনগণের আস্থা ও ভরসাও সুদৃঢ় হবে।

তিনি বলেন, নিরাপত্তা শুধু অভ্যন্তরীণ শক্তির ওপর নির্ভর করে না; বরং এটি একটি জাতির অর্জিত জ্ঞান, প্রজ্ঞা এবং আন্তর্জাতিক সীমানার স্থিতিশীলতার সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত।

দুই দিনব্যাপী এই সম্মেলনে দক্ষিণ এশিয়ার জাতীয় নিরাপত্তাকে নতুনভাবে সংজ্ঞায়িত করা, আঞ্চলিক সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, অভিবাসন ও শরণার্থী সংকট, অপতথ্য ও ভুল তথ্য মোকাবিলা এবং পরিবর্তিত বিশ্বে বহুমাত্রিক কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সম্মেলনে মূল বক্তা হিসেবে অংশ নেন Pramod Jaiswal, Subashini Abeyasinghe, Salma Malik এবং Greg Simons।

অনুষ্ঠানে বিইউপি’র উপাচার্য Md. Mahbub-Ul Alam, বিভিন্ন অনুষদের ডিন, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: